Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ফের ব্রেন টিউমারে আক্রান্ত মোশাররফ রুবেল

January 27, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ফের ব্রেন টিউমারে আক্রান্ত মোশাররফ রুবেল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

দুই বছর আগে চিকিৎসা শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন তিনি। সফল ব্রেন টিউমারে সফল অস্ত্রোপচারের পর ভার মুক্ত হয়েছিলেন মোশাররফ রুবেল। কিন্তু দুঃসময় যেন কাটছেই না জাতীয় দলের সাবেক এই স্পিনারের। ফের ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন তিনি। পুরনো টিউমারই নতুন করে দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে রুবেল নিজেই বিষয়টি জানিয়েছেন।

এর আগে প্রথমে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন রুবেল। তারপর সুস্থ হয়ে অনুশীলনেও ফিরেছিলেন। তারপর আক্রান্ত হন করোনাভাইরাসে। এই লড়াইয়ে জেতার পর ফের চুপসে যেতে হলো তাকে। ফেসবুকে তিনি লিখেছেন, ‘খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার টিউমার আবারও দেখা দিয়েছে। আর সহ্য করতে পারছি না। এবার আমার নবম কেমোথেরাপি চলছে। আল্লাহ যেন সহায়তা করেন আমাকে। আপনাদের দোয়া কামনা করছি।’

এর আগে ২০১৯ সালের মার্চে প্রথমবার ব্রেন টিউমার ধরা পড়ে। তখন সবাই বাড়িয়ে দেন সহযোগিতার হাত। সিঙ্গাপুরে অস্ত্রোপচার করান তিনি। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রুবেলের অস্ত্রোপচার হয়। তখনই জানা যায় টিউমার গ্রেড তিনে ছিল। চার মাত্রার টিউমার হলেই তা ক্যান্সারে রূপ নিতো।

এরপর কেমোথেরাপি নিয়ে কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন রুবেল। কিন্তু ফের বিপাকে পড়লেন এই ক্রিকেটার।

জাতীয় দলের হয়ে পাঁচটি ওয়ানডে খেলেছেন রুবলে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১২ ম্যাচে রুবেল নেন ৩৯২ উইকেট। ব্যাট হাতে দুটি সেঞ্চুরি ও ১৬টি হাফসঞ্চিুরিতে রান ৩৩০৫। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার ক্যারিয়ারের শেষ প্রান্তি দাঁড়িয়েছিলেন। কিন্তু তার আগেই চলে গেলেন মাঠের বাইরে।

Related Posts

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ
বিশেষ প্রতিবেদন

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ

0
হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD