Saturday, May 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ফেরার মতো ফিরলেন মিরাজ

January 24, 2021
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ফেরার মতো ফিরলেন মিরাজ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

আন্তর্জাতিক ক্রিকেটে রঙিন পোশাকে অভিষেক হয়েছে তিন বছর আগে। কিন্তু এখনো দলে জায়গা করে নিতে সংগ্রাম করতে হচ্ছে মেহেদী হাসান মিরাজকে। তবে হাল ছাড়ছেন না তিনি। লড়ে যাচ্ছেন। তার সুফলটাও মিলল। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফেরার মতো ফিরলেন। বল হাতে উপহার দিলেন ওয়ানডেতে নিজের সেরা পারফরম্যান্স।

দ্বিতীয় ওয়ানডেতে ২৫ রানে ৪ উইকেট নিয়ে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। ৭ উইকেটে দেলর জয়ের পর জানালেন, এভাবে নিজেকে মেলে ধরা ছাড়া উপায়ও ছিল না। মেহেদী বলেন, ‘একটা জিনিস দেখেন, আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিকেট পারফর্ম করে খেলতে হবে। আমি যদি ভালো না করি তাহলে আমাকে জায়গা ছেড়ে দিতে হবে। আরেকটা খেলোয়াড়কে সুযোগ দেওয়া হবে। প্রতিযোগিতা অনেক বেশি, সব খেলোয়াড়ের প্রতিযোগিতা করে খেলতে হচ্ছে। দিন শেষে আমার নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতাটা বেশি। কে বসে আছে বা খেলছে না সেটা আমি চিন্তা করি না। আমি সবসময়ই চেষ্টা করি নিজের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য। যদি নিজের সাথে নিজে জিতি তাহলে অনেক ভালো অনুভব করি, খুশি থাকি।’

তরুণ এই অফ স্পিনার করলেন ক্যারিয়ার সেরা বোলিং। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার বল হাতে ম্যাজিক দেখালেন। তার আগের সেরা বোলিংও ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তখন ২৯ রানে ৪ উইকেট নেন।

২০১৮ সালের ডিসেম্বরের পর ওয়ানডেতে প্রথমবার সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন। জানাচ্ছিলেন, ‘অবশ্যই আমি খুব খুশি, অনেকদিন পর ম্যান অব দা ম্যাচ হলাম। অনেক দিন পর আমরা ওয়ানডে খেলছি। আমি সত্যিই উচ্ছ্বসিত।’

প্রথম ম্যাচে ৭ ওভারে ২৯ রান দিয়ে ১ উইকেট। এবার আরও সফল। বলছিলেন, ‘এই ম্যাচে শক্তভাবে ফিরে আসতে পেরেছি। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি, সিনিয়র ক্রিকেটারদের সঙ্গেও। স্পিন কোচ সোহেল ভাইয়ের সঙ্গে অনেক কথা বলেছি। তিনি বলেছেন ঠিক জায়গায় বল রাখতে।’

অধিনায়ক তামিম ইকবালের সমর্থনও পাচ্ছেন। মিরাজ জানান, ‘তামিম ভাই দলের সিনিয়র ক্রিকেটার, অনেক সময়ই প্রেরণা জোগান। বিপিএলেও আমরা একসঙ্গে খেলি। সবসময়ই তিনি সমর্থন দেন।’

Previous Post

উইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশের নেতৃত্বে সোহান

Next Post

রেকর্ড গড়ে ড্রেসিংরুমে আনন্দ মুখর মুশফিক

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

4
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

10
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

5
Next Post
রেকর্ড গড়ে ড্রেসিংরুমে আনন্দ মুখর মুশফিক

রেকর্ড গড়ে ড্রেসিংরুমে আনন্দ মুখর মুশফিক

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
4

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
10

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
5

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
8

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD