ইনজুরির ধাক্কা সামলে উঠেছিলেন দিনকয়েক আগেই। তাইতো তার দলে ফেরাটা ছিল সময়ের ব্যাপার মাত্র। তাই হল।
মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত বাংলাদেশ দলে আছেন মাহমুদউল্লাহ। তবে ১৪ সদস্যের দলে নেই মুমিনুল হক। তার সঙ্গে বাদ পড়লেন রনি তালুকদার।
তাসকিন আহমেদও নেই দলে। যদিও ইনজুরির কারনে রাখা হয়নি এই পেস বোলারকে।
শুক্রবার শুরু হবে ওয়ানডে সিরিরজ। দ্বিতীয় ম্যাচটি রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় ওয়ানডে ১৫ জুলাই।
বাংলাদেশ দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন এবং মুস্তাফিজুর রহমান।



