Sunday, May 31, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ফিটনেস পরীক্ষায় পাস মাশরাফি

December 6, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
১০ কেজি ওজন কমিয়ে ফেরার লড়াইয়ে মাশরাফি
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.ডটকম

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শুরুতে দল পাননি মাশরাফি বিন মর্তুজা। তবে টুর্নামেন্টের মাঝপথে তাকে নিয়ে রীতিমত কাড়াকাড়ি শুরু হয়েছে দলগুলোর মধ্যে। তার আগে অবশ্য এ তারকাকে দিতে হয়েছে ফিটনেস টেস্ট। সেখানে ভালোভাবেই পাশ মার্ক তুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। ফলে টুর্নামেন্টে অংশ নিতে আর কোনো বাধা নেই তার।

মাশরাফির ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির ফিটনেস ট্রেনার তুষার কান্তি হাওলাদার। এ ব্যাপারে তিনি বলেন, ‘মাশরাফি আজ সকালে ফিটনেস টেস্ট দিয়েছিলেন। সে টেস্টে পাশ করেছে। এখন বঙ্গবন্ধু টুর্নামেন্টে সে খেলতে পারবে। তবে কী প্রক্রিয়ায় খেলবে, সেটা বোর্ড নির্ধারণ করবে।’

মাশরাফি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেললে তিনি কোন দলে যোগ দেবেন তা হয়তো নির্ধারণ করা হবে লটারির মাধ্যমে। তবে মাশরাফিকে পেতে ইতোমধ্যে কয়েকটি দল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আগ্রহ প্রকাশ করেছে। এখন দেখার বিষয় কোন দল তাকে টানে।

দীর্ঘ ১০ মাস পর খেলতে নামবেন মাশরাফি। ঠিক কতটা ফিট দেখলেন? তুষার জানালেন, ‘যথেষ্ট ভালো মানে হয়েছে। ম্যাচ ফিটনেস তো ভিন্ন কিছু। আমার মনে হয়েছে কোনও সমস্যা নেই। যদিও মাশরাফি কী প্রক্রিয়ার খেলবে, সেটি বোর্ড নির্ধারণ করবে।’

সব শেষবার মাশরাফি মাঠের ক্রিকেট খেলেছেন গত মার্চে। দীর্ঘদিন পর এবার তাকে চেনা পরিবেশে দেখতে উদগ্রীব হয়ে আছেন ভক্তরা।

Previous Post

Khulna get Mashrafe in lottery

Next Post

সাকিব-রিয়াদের দলে মাশরাফি

Related Posts

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

8
যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক
বিশেষ প্রতিবেদন

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

6
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

7
Next Post
জানতেন না মাশরাফি, তবে দাবির সঙ্গে একমত

সাকিব-রিয়াদের দলে মাশরাফি

Discussion about this post

সর্বশেষ..

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
8

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
6

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
7

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
9

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
12

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD