Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ফিটনেস টেস্টে সাকিব

November 11, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
৩৭৬ দিন পর…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

এক বছরেরও বেশি সময় ক্রিকেটের বাইরে তিনি। মাঠের বাইরেও। গত বছরের অক্টোবরের পর থেকেই তো ক্রিকেটে নিষিদ্ধ। এক বছরের নিষেধাজ্ঞা শেষে ফিরেই বুঝিয়ে দিলেন দুঃস্বপ্নের দিনগুলোতে নিজের যত্নও নিয়েছেন সাকিব আল হাসান। ফিটনেস পরীক্ষাতে বাজিমাত এই অলরাউন্ডারের।

বিপ টেস্টে সব ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ নম্বর তুললেন সাকিব। একইসঙ্গে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে খেলার যোগ্যতা অর্জন করলেন তিনি।

বুধবার সকালে বিপ টেস্ট দিতে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন সাকিব। আগের মতোই প্রাণবন্ত দেখা গেল তাকে। হোম অব ক্রিকেট তো তার চেনা আঙিনা। বিপ টেস্টে বুঝিয়ে দিলেন তিনি কেন বিশ্বসেরা। এক বছরেরও বেশি সময় পর ফিটনেস টেস্ট দিয়ে যা স্কোর করলেন তা তো রীতিমতো বিস্ময়কর।

কিন্তু ক্রিকেটারটি যখন সাকিব তখন বিস্ময়ের কিছু নেই। তিনি এমনই। সবার সেরা। ফের সেই প্রমাণটাই দিলেন।

সাকিবের বিপ টেস্ট পরিচালনা করেন হাইপারফরম্যান্স ইউনিট ও জাতীয় ক্রিকেট দলের ট্রেনার নিক লি। পরীক্ষা শেষে তিনিই বলছিলেন, ‘দেখুন, সাকিব ভালো করেছে। সবকিছুই একদম ঠিক ছিল।’

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের জন্য বিপ টেস্টে বেঞ্চমার্ক দেওয়া হয় ১১ নম্বর। বিসিবির সেই বেঞ্চমার্কের চেয়েও বেশি স্কোর হলো মিস্টার অলরাউন্ডারের। গত দুই দিন বিপ টেস্টে ১২ স্কোর ছিল বিরল। দ্বিতীয় সর্বোচ্চ ১৩.৬ পেয়েছিলেন কুমিল্লার পেসার মেহেদী হাসান।

সাকিবের বিপ টেস্ট নিয়েছেন হাইপারফরম্যান্স ইউনিট ও জাতীয় ক্রিকেট দলের ট্রেনার নিক লি। পরীক্ষা শেষে তিনি বলছিলেন, ‘সাকিব ভালো করেছে। সবকিছুই একদম ঠিক ছিল।’

ইংল্যান্ড বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের পরই আড়ালে চলে যেতে হয় সাকিবকে। নিষেধাজ্ঞা কারণে লম্বা সময় মাঠের বাইরে। যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গেই কেটেছে সময়। সেপ্টেম্বরে বিকেএসপিতে ব্যক্তিগত অনুশীলন শেষে মার্কিন মুল্লুকে ফেরার পর ওজনও কিছুটা বেড়ে যায়।

কিন্তু সব শঙ্কা উড়িয়ে সাকিব বুঝিয়ে দিলেন ফের ঝড় তুলতে তিনি প্রস্তুত।

Previous Post

সস্ত্রীক করোনা আক্রান্ত মুমিনুল

Next Post

একনজরে আইপিএল ২০২০

Related Posts

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া
বিশেষ প্রতিবেদন

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

18
আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

13
‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা
ক্রিকেট সাফারি

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

10
Next Post
একনজরে আইপিএল ২০২০

একনজরে আইপিএল ২০২০

Discussion about this post

সর্বশেষ..

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

by cricbdadmin
0
18

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান হচ্ছে এবার। ২০১১ সালের পর প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে...

আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

by cricbdadmin
0
13

শুরুটা হলো হার দিয়েই-নিউজিল্যান্ডের দেওয়া ২৪৭ রানের জবাবে ২২১ রানে গুটিয়ে গিয়ে ২৬ রানে হেরেছে বাংলাদেশ। ভালো শুরুর পরও শেষটা...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের জন্য নতুন সম্মাননা চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এই উদ্যোগে...

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

by cricbdadmin
0
7

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ।...

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
10

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD