Sunday, April 26, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ফরম্যাট বদলালেও আত্মবিশ্বাসে অটল লিটন দাস

April 26, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটেই নিয়মিত খেলছেন লিটন দাস, আর প্রতিটি ফরম্যাটেই তার ব্যাটিং পজিশনে দেখা যাচ্ছে ভিন্নতা। ওয়ানডেতে তাকে চার কিংবা পাঁচ নম্বরে ব্যাট করতে হচ্ছে, টেস্টে খেলছেন ছয় নম্বরে, আর টি-টোয়েন্টিতে ওপেনার হিসেবে দায়িত্ব পালন করছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। ব্যাটিং অর্ডারের এই পরিবর্তন নিয়ে কোনো ধরনের অস্বস্তি নেই বলে জানিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ লিটন দাস বলেন, ‘ফরম্যাট তো আলাদা, আগেও বলেছি। ফরম্যাট অনুযায়ী মানুষ মানসিকতা বদলায়। টেস্টে যখন খেলি, তখন ছয়ে ব্যাটিং করি, সেটা আলাদা ফরম্যাট। ওয়ানডেতে এখন আমাকে দল থেকে ভিন্ন একটি দায়িত্ব দেওয়া হয়েছে, তাই আমি সেই দায়িত্ব পালনের চেষ্টা করছি। টি-টোয়েন্টিতেও আমি আমার দায়িত্বটা জানি, তাই খুব একটা সমস্যা হবে না।’

দলের অন্যতম গুরুত্বপূর্ণ পেসার মুস্তাফিজুর রহমান চোটের কারণে এই সিরিজে নেই। তাকে নিয়ে লিটন বলেন, ‘মুস্তাফিজ তো মুস্তাফিজই। তার শূন্যতা পূরণ করা খুব কঠিন। তবে একইসঙ্গে আপনাকে এটা মনে রাখতে হবে– যেদিন মুস্তাফিজ খেলবে না, কোনো কারণে যদি চোটে পড়ে, তখন তো অন্য কাউকে খেলতেই হবে। তাই আমরা সেই চেষ্টা করেই দলটা তৈরি করছি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করার আক্ষেপ প্রসঙ্গেও কথা বলেন লিটন। তবে এখন সেই হতাশা কাটিয়ে দল এগিয়ে যাচ্ছে বলেই জানালেন তিনি, ‘আমার মনে হয় (সবাই) মুভ অন করেছে। কারণ বিশ্বকাপের ওই সময়টাতে আমরা একটা টুর্নামেন্টও খেলেছি, যেখানে খেলোয়াড়রা চেষ্টা করেছে ভালো ক্রিকেট খেলার। সবচেয়ে বড় জিনিস যেহেতু আন্তর্জাতিক খেলা, প্রত্যেকটা খেলাই আপনার জন্য, প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

আগামীকাল দুপুর ২টায় চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

Previous Post

হাম প্রতিরোধে মাঠে নামলেন ক্রিকেটাররা

Related Posts

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

হাম প্রতিরোধে মাঠে নামলেন ক্রিকেটাররা

8
টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ ভাবনায় দল গড়া, লিটনের কৌশলে নতুন বাংলাদেশ

3
সংগ্রাম থেকে স্বপ্নপূরণ, রিপনের জীবনে স্ত্রীর প্রভাব
বিশেষ প্রতিবেদন

সংগ্রাম থেকে স্বপ্নপূরণ, রিপনের জীবনে স্ত্রীর প্রভাব

2

Discussion about this post

সর্বশেষ..

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

ফরম্যাট বদলালেও আত্মবিশ্বাসে অটল লিটন দাস

by cricbdadmin
0
1

জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটেই নিয়মিত খেলছেন লিটন দাস, আর প্রতিটি ফরম্যাটেই তার ব্যাটিং পজিশনে দেখা যাচ্ছে ভিন্নতা। ওয়ানডেতে তাকে...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

হাম প্রতিরোধে মাঠে নামলেন ক্রিকেটাররা

by cricbdadmin
0
8

বাংলাদেশে হাম ভয়াবহ আকার ধারণ করেছে, যা নিয়ে অভিভাবক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এই সংক্রামক রোগে...

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপ ভাবনায় দল গড়া, লিটনের কৌশলে নতুন বাংলাদেশ

by cricbdadmin
0
3

ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই এবার টি-টোয়েন্টি মিশনে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে বদলে গেছে নেতৃত্ব-এই ফরম্যাটে নতুন করে...

সংগ্রাম থেকে স্বপ্নপূরণ, রিপনের জীবনে স্ত্রীর প্রভাব

সংগ্রাম থেকে স্বপ্নপূরণ, রিপনের জীবনে স্ত্রীর প্রভাব

by cricbdadmin
0
2

মধ্যবিত্ত জীবনের অনিশ্চয়তা আর সংগ্রামের ভেতর থেকেই উঠে আসা এক তরুণ ক্রিকেটারের গল্প যেন নতুন করে আলোচনায়। রিপন মন্ডল নিজের...

রাজনীতির প্রভাবমুক্ত ক্রীড়াঙ্গন গড়তে মাঠে নামলেন আমিনুল

রাজনীতির প্রভাবমুক্ত ক্রীড়াঙ্গন গড়তে মাঠে নামলেন আমিনুল

by cricbdadmin
0
9

অনেক দিন পর আবাহনী ক্লাবের আঙিনা আবারও প্রাণ ফিরে পেল। ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন খেলার সাবেক খেলোয়াড়রা জমায়েত হলেন, আড্ডায় মেতে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD