Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ফতুল্লা স্টেডিয়াম এগিয়ে

September 21, 2013
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, লিড স্টোরি, সর্বশেষ সংবাদ
0 0
A A
ফতুল্লা স্টেডিয়াম এগিয়ে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছে আইসিসি প্রতিনিধি দল। তারা জানান, সিলেটের চেয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য বেশ ভালো অবস্থায় রয়েছে ফতুল্লা স্টেডিয়াম। সোমবার প্রতিনিধি দল ফতুল্লা স্টেডিয়াম পরিদর্শনে আসে। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। এজন্য বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তাব ছিল নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামের নাম। এজন্য সংস্কার কাজ হয়েছে এ স্টেডিয়ামের। বারবার বিসিবির কর্মকর্তারা নারায়ণগঞ্জে এসে করে গেছেন কাজের তদারকি। এতদিন যে মেরামত হয়েছে তা টি-টুয়েন্টি বিশ্বকাপের উপযোগী হয়েছে বলে পরিদর্শন করে তারই প্রশংসা করল আইসিসি প্রতিনিধি দল।
আইসিসি ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলি জানান, ‘বাংলাদেশে টি-টুয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের বিকল্প ভেন্যুগুলো কতটুকু প্রস্তুত সেগুলো আমরা সরেজমিন দেখছি। এরই অংশ হিসেবে আমরা ফতুল্লা স্টেডিয়াম পরিদর্শন করে গেলাম। আমরা এর প্রস্তুতিতে সন্তুষ্ট।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘স্টেডিয়ামটির কাজ শেষ। অন্যদিকে সিলেট স্টেডিয়ামের কাজ চলছে। এছাড়া ফতুল্লায় এর আগে মহিলা বিশ্বকাপের খেলা হয়েছে। ওয়ানডে হয়েছে। সুতরাং এটা বলার অপেক্ষা রাখে না, যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা ফতুল্লাকেই অগ্রাধিকার দেব।’
তাহলে কি এখানেই টি-টুয়েন্টি বিশ্বকাপের মূল খেলা হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে টেটলি জানান-‘এটা বিসিবির সঙ্গে কথা বলে পরে বলা যাবে।’

Related Posts

প্রতিমাসেই মিলবে আইসিসির সেরার স্বীকৃতি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বাছাইয়ের নিয়ম বদলাল আইসিসি

0
লিটনের ৫ রানের আক্ষেপ
বিশেষ প্রতিবেদন

চাপে ব্যাটিং উপভোগ করি, বললেন সেঞ্চুরিয়ান লিটন

0
শেষ বিকেলে বাংলাদেশের প্রত্যাবর্তন
বিশেষ প্রতিবেদন

শেষ বিকেলে বাংলাদেশের প্রত্যাবর্তন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD