Sunday, May 31, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

প্রস্তুতি থেমে নেই বিসিবির, ফের শুরু করোনা পরীক্ষা

September 21, 2020
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
Cricketers to undergo COVID-19 test four times
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

শ্রীলঙ্কা সফর নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। দল যাবে কীনা তাও সরাসরি বলার সুযোগ নেই। কারণ বাংলাদেশ দলকে ১৪ দিন কোয়ারেন্টাইন থাকতেই হচ্ছে। লঙ্কান সরকার এনিয়ে ছাড় দিতে নারাজ। আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনঢ়। দ্বীপ দেশটিতে টানা ১৪ দিন হোটেল বন্ধী থাকতে রাজী নয় টাইগাররা।

এমন অনিশ্চয়তা থাকলেও প্রস্তুতি কিন্তু থেমে নেই বিসিবির। শ্রীলঙ্কা সফরের জন্য জিও (সরকারী আদেশ) প্রাপ্ত ২৭ ক্রিকেটারের কোভিড-১৯ পরীক্ষা শুরু হয়েছে শুক্রবার থেকে।

এই দফায় প্রথম দিনে ১৮ ক্রিকেটারের করোনা পরীক্ষা হয়েছে। এনিয়ে গণমাধ্যমে বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানাচ্ছিলেন, ‘আমরা আমাদের প্রস্তুতি নিতে চাই। এ কারণেই সবকিছু সময় মেনে করে যাচ্ছি।’

এনিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী যোগ করলেন, ‘শুক্রবার বাংলাদেশ জাতীয় দলের ১৮ জন খেলোয়াড় আর ৩৫ জন হোটেল কর্মচারীর করোনা পরীক্ষা হয়েছে। ক্রিকেটারদের বাড়ি গিয়ে করোনা নমুনা সংগ্রহ করা হয়েছে।’ তিনি আরও জানালেন ২৪ সেপ্টেম্বর আবার করোনা পরীক্ষা করা হবে খেলোয়াড়দের।

তবে কোয়ারেন্টাইন ইস্যুতে কোন ছাড় দিচ্ছে না শ্রীলঙ্কান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। ১৪ দিন কোয়ারেন্টাইন শর্ত মেনেই লঙ্কা সফরে যেতে হবে মুশফিকুর রহিমদের! করোনাভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে গত মার্চে কারফিউ জারি করে শ্রীলঙ্কা। অন্য দেশ থেকে কেউ আসলে তাকে আগে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন পালন করতে হবে জানিয়ে দেয় তারা। এবার তিন টেস্ট সিরিজ সামনে রেখে সফরে বিসিবি এ প্রস্তাব মানতে রাজি নয়।

যদিও প্রস্তুতি থেমে নেই টাইগারদের। সফরের আগের সূচি জানাচ্ছে জাতীয় দলের ২০ সেপ্টেম্বর হোটেল উঠার কথা। এ কারণেই হোটেলের কর্মচারীদেরও করোনা পরীক্ষা করা হয়েছে। ২১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করবে দল।

তবে শ্রীলঙ্কার সফরের জন্য নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিসিবি। সফরে সাতদিনের কোয়ারেন্টাইন করতে চায় দল। আর কোয়ারেন্টাইন চলাকালীন অনুশীলনও করতে আগ্রহী মুশফিকরা।

অনিশ্চয়তা কাটলে আসছে ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরের জন্য ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। তিন টেস্ট সিরিজের প্রথমটি শুরু ২৪ অক্টোবর।

Previous Post

কোয়ারেন্টিন ইস্যুতে বাংলাদেশকে ছাড় দেবে না শ্রীলঙ্কা

Next Post

McMillan unable

Related Posts

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

8
যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক
বিশেষ প্রতিবেদন

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

6
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

7
Next Post
সরে দাঁড়ালেন ব্যাটিং কোচ ম্যাকমিলান

McMillan unable

Discussion about this post

সর্বশেষ..

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
8

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
6

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
7

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
11

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD