Saturday, May 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

প্রথম সেশনে তাসকিন-মিরাজের দাপট

May 10, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
প্রথম সেশনে তাসকিন-মিরাজের দাপট
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

মিরপুর টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে আজ দারুণভাবে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান লাঞ্চের আগেই হারিয়েছে আরও ৪ উইকেট। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানকে চাপে ফেলে লিড নেওয়ার স্বপ্নও দেখছে টাইগাররা। প্রথম সেশন শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ২৫১ রান। এখনও বাংলাদেশের চেয়ে ১৬২ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা।

তৃতীয় দিনের শুরুতে আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল দ্বিতীয় উইকেটে ব্যাটিং চালিয়ে যান। এই জুটিতে ভর করেই এগোতে থাকে পাকিস্তান। ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করেন আজান আওয়াইস। তবে শতকের পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। তাসকিন আহমেদের বলে আউট হওয়ার আগে ১৬৫ বলে ১০৩ রান করেন এই ব্যাটার। তার ইনিংসে ছিল দারুণ কিছু বাউন্ডারির ঝলক।

আজানের বিদায়ের পর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। অধিনায়ক শান মাসুদকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। এরপর শূন্য রানে সাউদ শাকিলকে সাজঘরে পাঠান মেহেদী হাসান মিরাজ। ফিফটি তুলে নেওয়া আব্দুল্লাহ ফজলও বেশিক্ষণ টিকতে পারেননি। দলের ২৩০ রানের মাথায় তাকে আউট করে পাকিস্তানের পঞ্চম উইকেটের পতন ঘটান মিরাজ।

এরপর ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আঘা। এক পর্যায়ে সালমানকে ফিরিয়েছিলেন তাসকিন, তবে নো বলের কারণে জীবন পান তিনি। এরপর আর কোনো উইকেট হারায়নি পাকিস্তান। লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় সালমান আলী আঘা ৩৮ বলে ১২ এবং মোহাম্মদ রিজওয়ান ১৯ বলে ৮ রান নিয়ে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মেহেদী হাসান মিরাজ। তিনি নিয়েছেন ৩ উইকেট। এছাড়া তাসকিন আহমেদ তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ ২টি উইকেট।

Previous Post

সভাপতি রেজওয়ান সাধারণ সম্পাদক সুদীপ্ত

Next Post

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

Related Posts

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

6
যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক
বিশেষ প্রতিবেদন

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

6
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
Next Post
উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

Discussion about this post

সর্বশেষ..

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
6

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
6

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
9

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD