Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

প্রতিমাসেই মিলবে আইসিসির সেরার স্বীকৃতি

January 30, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
প্রতিমাসেই মিলবে আইসিসির সেরার স্বীকৃতি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। ঠিক তাই করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এবার আইসিসি ফুটবল লিগ ও অন্যান্য অনেক খেলার মতোই ক্রিকেটে মাসের সেরা পারফরমার বাছাই করছে। চলতি জানুয়ারি থেকেই শুরু হচ্ছে আইসিসির নতুন স্বীকৃতি ‘প্লেয়ার অব দা মান্থ।’

নতুন এই চমকের কাজটিতে থাকবে আইসিসি ভোটিং একাডেমি ও বিশ্বজুড়ে ক্রিকেট সমর্থকদের যৌথ ভোট। তার পথ ধরেই নির্বাচন করা হবে প্রতি মাসের সেরা ক্রিকেটার। আইসিসি ভোটিং একাডেমিতে সিনিয়র ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা থাকবেন।

প্রতি মাসেই ক্রিকেটারদের নৈপুন্য দেখে তিনজন ক্রিকেটারের একটি সংক্ষিপ্ত তালিকা করে দেবে আইসিসি অ্যাওয়ার্ডের নমিনেশন কমিটি। সে তিনজন থেকে আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট অনুসারীদের যৌথ ভোটে মাসের সেরা নির্বাচিত হবে। ভোটিং একাডেমি ভোট দেবে ই-মেইলে আর আইসিসির নিবন্ধিত সমর্থকরা আইসিসির ওয়েবসাইটে ভোট দেবেন।

ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হবে শতকরা ৯০ ভাগ, সমর্থকদের ভোট বাকি ১০ ভাগ। প্রতি মাসের দ্বিতীয় সোমবার আইসিসির ডিজিটাল চ্যানেলে প্রকাশ করা হবে বিজয়ী ক্রিকেটারের নাম।

প্রথমবার এই স্বীকৃতির জন্য এই জানুয়ারি মাসের পারফরম্যান্সের ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকায় থাকতে পারেন স্টিভ স্মিথ, জো রুট, রবিচন্দ্রন অশ্বিন, রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ সিরাজ, রিশাভ পান্ত, থাঙ্গারাসু নাটরাজন, ওয়াশিংটন সুন্দর কিংবা রশিদ খান।

নারী ক্রিকেটারদের মধ্য থেকেও মাসের সেরা নির্বাচিত করবে আইসিসি।

Related Posts

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ
বিশেষ প্রতিবেদন

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ

0
হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD