Monday, September 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

পুরোনোদের নিয়েই কিউইদের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

April 11, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুটা হচ্ছে চেনা ছকে। প্রথম দুই ম্যাচের জন্য শনিবার ঘোষিত বাংলাদেশ দলে নেই কোনো চমক, নেই নতুন কোনো মুখও। পাকিস্তানের বিপক্ষে সফল সিরিজ খেলা দলটিকেই ধরে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ২–১ ব্যবধানে সিরিজ জয়ের পর সেই দলেই আস্থা রাখা হয়েছে। নির্বাচকদের এই সিদ্ধান্তে স্পষ্ট, দলগত ধারাবাহিকতাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। ফলে আগের স্কোয়াডের কেউ বাদ পড়েননি, আবার নতুন কাউকেও অন্তর্ভুক্ত করা হয়নি।

দলের অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ও অপরিবর্তিত রয়েছে। নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসদের মতো নিয়মিত মুখের পাশাপাশি দলে রাখা হয়েছে আফিফ হোসেন ও সাইফ হাসানদেরও। সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থাকলেও তাদের ওপর আস্থা রাখার ইঙ্গিতই মিলেছে এই দলে।

পাকিস্তান সুপার লিগে অংশ নেওয়া কয়েকজন ক্রিকেটারকে মাঝপথেই দেশে ফিরতে হচ্ছে জাতীয় দলের দায়িত্বে যোগ দিতে। তানজিদ হাসান, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম-এই পাঁচ ক্রিকেটার ১২ এপ্রিল পর্যন্ত এনওসি পেলেও কিউই সিরিজের কারণে আগেই ফিরবেন। অন্যদিকে একই টুর্নামেন্টে থাকা পারভেজ হোসেন ওয়ানডে দলে জায়গা পাননি।

নিউজিল্যান্ড দল ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে। এরপর ১৭ ও ২০ এপ্রিল মিরপুরে অনুষ্ঠিত হবে প্রথম দুটি ওয়ানডে। সিরিজের তৃতীয় ম্যাচটি ২৩ এপ্রিল চট্টগ্রামে হওয়ার কথা রয়েছে। এই সিরিজ দিয়েই দুই দলের লড়াই শুরু হবে, পরে একই সফরে টি-টোয়েন্টি সিরিজও খেলবে তারা।

টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে এবং ২ মে মিরপুরে।

এবারের সিরিজে সূচিতে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ম্যাচগুলো দিনের আলোয় আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ফলে ওয়ানডে ম্যাচ শুরু হবে সকাল ১১টায়, আর টি-টোয়েন্টি ম্যাচগুলো দুপুরের দিকে শুরু হবে।

প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

Related Posts

প্রথমবারের মতো বিদেশি লিগে আরিফুল
বিশেষ প্রতিবেদন

প্রথমবারের মতো বিদেশি লিগে আরিফুল

0
পারিশ্রমিকে পরিবর্তন, কাঠামোতে নতুন ভাবনা-তামিমের প্রথম পদক্ষেপ
বিশেষ প্রতিবেদন

ঘরোয়া ক্রিকেটে তামিমের নতুন পরিকল্পনা, সভায় একাধিক সিদ্ধান্ত

0
ক্যারিয়ারের সেরা ইনিংস নিগারের
বিশেষ প্রতিবেদন

নেতৃত্ব ছাড়ার কারণ জানালেন জ্যোতি

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD