Wednesday, June 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

পিসিবি সভাপতির জবাবদিহিতা চান শোয়েব

March 6, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
পিসিবি সভাপতির জবাবদিহিতা চান শোয়েব
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলাকালিন বেশ কয়েকজন ক্রিকেটার করোনা আক্রান্ত হয়। যে কারণে এ টুর্নামেন্ট অনির্দিষ্টকালীনের জন্য স্থগিত করা হয়। ব্যাপারটি অবশ্য মেনে নিতে পারেননি শোয়েব আখতার। দেশটির সাবেক গতি তারকা তাই পিসিবি সভাপতি এহসান মানির জবাবদিহিতা চান।

করোনাকে পাশ কাটানোর জন্য ক্রিকেটার সহ কোচিং স্টাফদের জৈব সুরক্ষার বলয়ের মধ্য থেকে টুর্নামেন্ট কিংবা সিরিজ আয়োজন করছে বোর্ডগুলো। আর এতে পিছিয়ে ছিল না পিসিবিও। ফেব্রুয়ারিতে বসেছে টুর্নামেন্টটির ৬ষ্ঠ আসর। টুর্নামেন্টের শুরুতেই করোনা ধরা পড়ে অস্ট্রেলিয়ান স্পিনার ফাওয়াদ আহমেদের শরীরে। তারপরও টুর্নামেন্ট চালিয়ে যায় পিসিবি। যার প্রভাব দ্রুতই পড়ে ঐ টুর্নামেন্টে। আরও কয়েকজন করোনা আক্রান্ত হলে স্থগিত করতে বাধ্য হয় পিসিবি। টুর্নামেন্ট স্থগিত হওয়ায় পিসিবির ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি হাস্যরসের শিকারও হচ্ছে পাকিস্তানের ক্রিকেট। বিশ্বের কাছে পাকিস্তান ক্রিকেটের সম্মান ক্ষুণ্ণ করায় পিসিবির উপর খেপেছেন শোয়েব। নিজের ইউটিউব চ্যানেলে বলেন ‘তোমরা (পিসিবি) মানুষের জীবন নিয়ে খেলছ একই সাথে দেশের ক্রিকেটের সুনামও নষ্ট করেছ। পিসিবি সম্মানীয় চেয়ারম্যান কোথায় এখন? তাকে জবাব দিতে হবে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উচ্চ আদালতের হস্তক্ষেপ চাচ্ছি। মানি কোথায়? তার উচিত সামনে আসা এবং প্রশ্নের উত্তর দেওয়া। পিএসএল চালিয়ে আপনি দেশের ক্রিকেটের সুনাম ক্ষুণ্ণ করেছ।’

শোয়েব আরও বলেন, ‘এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী ইমরান খানেরও হস্তক্ষেপ কামনা করছি। এটা পাকিস্তান এবং পাকিস্তান ক্রিকেটের জন্য অপমানজনক।’

বর্তমান সময়ে মেডিক্যাল টিমের গুরুত্ব অপরিহার্য। তবে সেখানে উল্টোটা করেছে পিসিবির মেডিক্যাল টিম। যে কারণে মেডিক্যাল টিমের শাস্তি দাবি করেছেন শোয়েব আখতার, সব সময়ের মতো দোষ চাপানোর খেলা শুরু হবে এখন। কিন্তু এটা চিকিৎসক প্যানেলের দায়িত্ব আর জৈব সুরক্ষিত পরিবেশ ভালোভাবে বজায় রাখা উচিত ছিল। আমি উপরের মহলের কাছে মেডিক্যাল টিমের যথাযথ শাস্তি দাবি করছি। এখন সব দোষ ওয়াসিম খানের (পিসিবি প্রধান নির্বাহী) উপর চাপানো হবে। তাকে বোর্ডে কে এনেছে? পিসিবি প্রধানই তো এনেছে। সে কোথায়? জবাদিহিতা করা কী ওয়াসিমের দায়িত্ব? সে পাকিস্তান ক্রিকেটের ভালোর জন্য কাজ করে যাচ্ছে।’

Previous Post

ফিরেই ঝড় শেবাগের, শুরুতেই হোঁচট রফিকদের

Next Post

‘সাকিব নেই, খুবই কঠিন হবে’

Related Posts

অপেক্ষার বদলে কাজের পথে হাসান মাহমুদ
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

লিজেন্ডস তারকা এবার ইংল্যান্ডে, কেন্টে খেলবেন হাসান

2
মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ

6
তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?
বিশেষ প্রতিবেদন

বিসিবির স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত, ফ্যাসিলিটিজ বিভাগে তামিম

6
Next Post
‘সাকিব নেই, খুবই কঠিন হবে’

‘সাকিব নেই, খুবই কঠিন হবে’

Discussion about this post

সর্বশেষ..

অপেক্ষার বদলে কাজের পথে হাসান মাহমুদ

লিজেন্ডস তারকা এবার ইংল্যান্ডে, কেন্টে খেলবেন হাসান

by cricbdadmin
0
2

চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন হাসান মাহমুদ। জাতীয় দলের ব্যস্ত সূচিতে দর্শক হয়ে থাকতে হয়েছে, কাটাতে হয়েছে পুনর্বাসনের...

মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ

মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ

by cricbdadmin
0
6

মিরপুরের রাতটা ছিল অন্যরকম। গ্যালারিতে দাঁড়িয়ে থাকা হাজারো দর্শক বুঝতে পারছিলেন, তারা হয়তো ইতিহাসের সাক্ষী হতে চলেছেন। মাঠের ভেতরে বাংলাদেশের...

তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?

বিসিবির স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত, ফ্যাসিলিটিজ বিভাগে তামিম

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভায় বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বণ্টন চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত এই...

শান্ত-মোসাদ্দেকে ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের

শান্ত-মোসাদ্দেকে ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের

by cricbdadmin
0
11

এক যুগ পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নেমে শুরুতেই ব্যাট হাতে আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে শিরোপার লড়াই

by cricbdadmin
0
8

২০২৬ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শিরোপা দৌড় এখন চরম উত্তেজনার পর্যায়ে। কে হবে এবারের চ্যাম্পিয়ন, তা জানতে অপেক্ষা করতে হবে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD