সেই একই গল্প! টি-টুয়েন্টির পর ওয়ানডেতেও ব্যর্থতা। রুমানা আহমেদ লড়লেন তাতে শেষরক্ষা হল না। পাকিস্তানে প্রথম ওয়ানডেতে ২০ রানে হার মানল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাতেই দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেল স্বাগতিক পাকিস্তান।
রোববার করাচির সাউথএন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। ৪৯.৫ ওভারে ২১৪ রানে অলআউট হয় তারা। ১০ ওভারে ৩১ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সালমা। জবাব দিতে নেমে ৯ উইকেটে ১৯৪ রানে শেষ বাংলাদেশের ইনিংস।
৭০ রানের দারুন এক ইনিংস খেলেন রুমানা। শামীমা সুলতানা ২৪, ফারজানা হকের ২৬ রান করেন।
এই মাঠেই সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেটি হবে মঙ্গলবার।



