পাকিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টি-টুয়েন্টি ম্যাচের জন্য ১৪ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে নতুন মুখ মুস্তাফিজুর রহমান এবং লিটন কুমার দাস।
বুধবার ঘোষিত সেই দলে নেই রুবেল হোসেন। তাকে বিশ্রামে রাখা হয়েছে।
শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পাকিস্তানের সঙ্গে একমাত্র টি-টুয়েন্টি ম্যাচটি।
টি-টুয়েন্টি দল-
তামিম ইকবাল, রনি তালুকদার, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, আবুল হোসেন রাজু, মুস্তাফিজুর রহমান এবং আরাফাত সানি।



