Wednesday, April 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

পাকিস্তানের বিপক্ষে টেস্টে তামিমকে নিয়ে শঙ্কা

November 12, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
পাকিস্তানের বিপক্ষে টেস্টে তামিমকে নিয়ে শঙ্কা

Bangladesh's captain Tamim Iqbal walks from the field after being caught with a LBW during the 1st cricket ODI match between New Zealand and Bangladesh at University Oval in Dunedin on March 20, 2021. (Photo by Marty MELVILLE / AFP)

0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

চোটের কারণে আসন্ন ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে তামিম ইকবালের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও এখনও পেসারদের বিরুদ্ধে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না তামিম। যে কারণে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে খেলতে পারবেন না তিনি। বিসিবি তাই এখন ষষ্ঠ রাউন্ডে তামিমকে খেলার সুযোগ করে দেওয়ার কথা ভাবছে।

ফিজিও বায়েজিদ ইসলাম গণমাধ্যমকে তামিমের চোটের সর্বশেষ অবস্থার কথা জানিয়ে বলেন, ‘তামিমের হাতের বৃদ্ধাঙ্গুলে যে ফ্র্যাকচার হয়েছিল তার পুনর্বাসন প্রক্রিয়া এখন চলছে। পুনর্বাসনের প্রায় ২ সপ্তাহ চলে গেছে। উন্নতি হচ্ছে। স্পিন বোলিংয়ের বিপক্ষে দিনকে দিন ভালো খেলছে। রেঞ্জ অব মোশনসহ বাকি সবকিছুই ভালো হচ্ছে। কিন্তু পেসের বিরুদ্ধে খেলতে এখনও স্বাচ্ছন্দ্য বোধ করছে না। তাই বলা যায় এখনও পুরোপুরি সেরে ওঠেনি।’

এনসিএলের ষষ্ঠ ও শেষ রাউন্ড শুরু হবে ২১ নভেম্বর থেকে। বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচ টেস্ট সিরিজ মাঠে গড়াবে ২৬ নভেম্বর।

তামিমের চোট ঠিক কতটুক সেরে উঠেছে তা বোঝার উপায় নেই এখনও। তাই পাকিস্তান সিরিজে শঙ্কা থাকলেও বায়েজিদ আশা প্রকাশ করছেন, তামিম দ্রুতই পুরোপুরি ফিট হয়ে উঠবেন, ‘কত ভাগ রিকভারি হয়েছে এভাবে বলা যাবে না, এডজাস্টমেন্ট লাগবে। সেরে ওঠার জন্য যতটুক সময় লাগে ততটুক সময় আমরা তাকে দিয়েছি। সেও ভালোভাবে ওভারকাম করেছে। আশা করছি পাকিস্তান সিরিজের আগেই সেরে উঠবে। আমাদের পরিকল্পনা ছিল ওকে এনসিএলের পঞ্চম রাউন্ডে খেলানোর। এই মুহূর্তে মনে হচ্ছে এনসিএল খেলতে পারবে না। তবে চেষ্টা করব ষষ্ঠ রাউন্ডে খেলানোর। এখন পর্যন্ত যে অবস্থা তাতে শঙ্কা থেকে যাচ্ছে। এখনও বলা যাচ্ছে না।’

Previous Post

নিউজিল্যান্ড সফরে ম্যাচ কমে গেল টাইগারদের

Next Post

এবার ভাল উইকেটের আশা বিসিবির

Related Posts

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল
বিশেষ প্রতিবেদন

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

8
বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা
বিশেষ প্রতিবেদন

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

7
মিরাজদের ১০ শতাংশ জরিমানা
বিশেষ প্রতিবেদন

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

9
Next Post
এবার ভাল উইকেটের আশা বিসিবির

এবার ভাল উইকেটের আশা বিসিবির

Discussion about this post

সর্বশেষ..

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় দিন ছিল মূলত ব্যাটারদের দখলে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে উত্তরাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেছেন...

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

by cricbdadmin
0
7

আন্তর্জাতিক ক্রিকেটে গতি, বাউন্স আর ধারাবাহিক পারফরম্যান্সের মিশেলে নিজেকে আলাদা করে তুলছেন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বলের...

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

by cricbdadmin
0
9

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনটা শুরু হয়েছিল স্বাভাবিক সময়সূচি মেনেই। কিন্তু সময়ের কাঁটা যত এগিয়েছে, ম্যাচ যেন ততই ছিটকে...

পিএসএলে ফিরেই আলোচনায় মুস্তাফিজ

শেষ ওয়ানডের পরই পিএসএলে যাবেন মুস্তাফিজ?

by cricbdadmin
0
4

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ এখনও নিষ্পত্তি হয়নি, কিন্তু শেষ ম্যাচের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। চট্টগ্রামের...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

নাহিদ রানার গতিতে মুগ্ধ

by cricbdadmin
0
7

আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট-সব জায়গাতেই নানা ধরনের বোলারের মুখোমুখি হয়েছেন পাকিস্তানের তরুণ অলরাউন্ডার সাদ মাসুদ। তবে তার ক্যারিয়ারে সবচেয়ে কঠিন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD