Monday, June 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

পাঁচ দলের অধিনায়ক যারা

November 21, 2020
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
রোববার থেকে অনুশীলনে নামছেন তামিম
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বল মাঠে গড়াতে এখনো কয়েকদিন বাকি। কিন্তু এরইমধ্যে জমে উঠতে শুরু করেছে মাঠের লড়াই। এরমধ্যে ঠিক হয়ে গেল বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের পাঁচ দলের অধিনায়ক। বৃহস্পতিবার শেষ দল হিসেবে নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করলো মিনিস্টার গ্রুপ রাজশাহী।

জার্সি উন্মোচন ও থিম সং প্রকাশনা অনুষ্ঠানে অধিনায়ক হিসেবে তরুণ বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর নাম ঘোষণা করল রাজশাহী। এর আগে বিসিবি প্রেসিডেন্টস কাপে দলকে নেতৃত্ব দেন তিনি। তার দল রানার্সআপ হয়েছিল।

তারও আগে বুধবার বেক্সিমকো ঢাকা বিজ্ঞপ্তিতে জানায় তাদের দলের নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহীম। একইদিন গাজী গ্রুপ চট্টগ্রাম অধিনায়ক হিসেবে ঘোষণা করে মোহাম্মদ মিঠুনের নাম।

জেমকন খুলনা শুরুতে অধিনায়ক বেছে নেয়। সাকিব আল হাসানকে নয় তারা অধিনায়ক করেছে মাহমুদউল্লাহ রিয়াদকে। টুর্নামেন্টের আরেক দল ফরচুন বরিশালের অধিনায়কত্ব করবেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

ঠিক হয়েছে পাঁচ দলের কোচও। ঢাকায় খালেদ মাহমুদ সুজন, চট্টগ্রামে মোহাম্মদ সালাউদ্দিন, খুলনায় মিজানুর রহমান, রাজশাহীতে সরওয়ার ইমরান আর বরিশালের প্রধান কোচ সোহেল ইসলাম।

২৪ নভেম্বর বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে লড়বে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের প্রতিপক্ষ জেমকন খুলনা।

টুর্নামেন্টের প্রতিটিই ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিদিন প্রথম ম্যাচ শুরু দুপুর দেড়টায়। দ্বিতীয় ম্যাচ শুরু সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। শুক্রবার জুমার নামাজের কারণে প্রথম ম্যাচ শুরু দুপুর ২টায়। পরের ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়।

পাঁচ দল-

জেমকন খুলনা: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, আল আমিন হোসেন, হাসান মাহমুদ, শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহীদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হোসেন, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন এবং জহুরুল ইসলাম অমি।

বেক্সিমকো ঢাকা: মুশফিকুর রহীম (অধিনায়ক), রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাঈম শেখ, নাঈম হাসান, আকবর আলী, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলি, সাব্বির রহমান, মেহেদি হাসান রানা, মুক্তার আলি, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ এবং রবিউল ইসলাম রবি।

ফরচুন বরিশাল: তামিম ইকবাল (অধিনায়ক), তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, মেহেদি মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম এবং সোহরাওয়ার্দি শুভ।

মিনিস্টার গ্রুপ রাজশাহী: মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নুরুল হাসান সোহান, মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, ইবাদত হোসেন, ফজলে রাব্বি, রনি তালুকার, আনিসুল ইসলাম ইমন, রেজাউর রহমান, জাকের আলি অনিক, রকিবুল হাসান সিনিয়র, মুকিদুল ইসলাম মুগ্ধ এবং সানজামুল ইসলাম।

গাজী গ্রুপ চট্টগ্রাম: লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান, শামসুর রহমান শুভ, নাহিদুল ইসলাম, সৈকত আলি, মুমিনুল হক, রাকিবুল হাসান জুনিয়র, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদি হাসান।

Previous Post

WIndies requests to drop one Test

Next Post

বঙ্গবন্ধু কাপের আগে আড়াইশ করোনা পরীক্ষা

Related Posts

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

8
যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক
বিশেষ প্রতিবেদন

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

6
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

7
Next Post
Cricketers to undergo COVID-19 test four times

বঙ্গবন্ধু কাপের আগে আড়াইশ করোনা পরীক্ষা

Discussion about this post

সর্বশেষ..

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
8

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
6

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
7

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
10

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
12

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD