Thursday, August 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

পদত্যাগ করলেন জালাল ইউনুস

August 19, 2024
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
পদত্যাগ করলেন জালাল ইউনুস
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দেশের বিভিন্ন মহলে শুরু হয়েছে পদত্যাগের হিড়িক। আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) শেখ হাসিনার পতনের পর থেকেই গা ঢাকা দিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। খোঁজ নেই বিসিবির বেশিরভাগ পরিচালকদের। এ কারণেই দাবী ওঠে বিসিবিতে বদল ও পূর্ণগঠনের। তারপরই বিসিবির সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন পাপন। যদিও অফিশিয়ালি সেই সিদ্ধান্ত আসার আগেই সরে দাঁড়ালেন তারই বোর্ডের প্রভাবশালী পরিচালক জালাল ইউনুস।

দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন জালাল। জালাল ইউনুস ক্রিকবাজকে বলেন, ‘ক্রিকেটের স্বার্থেই বোর্ড থেকে পদত্যাগ করেছি আমি।’

যদিও তার পদত্যাগটা ছিল সময়ের ব্যাপার মাত্র। সোমবার পরিচালকের পদ থেকে পদত্যাগ করলেন তিনি। জালাল পদত্যাগপত্র জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) পাঠিয়ে দিয়েছেন। কারণ তিনি এনএসসির কাউন্সিলর। এনএসসি থেকে আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকেও পদত্যাগ করতে বলা হয়েছে। যদিও তিনি সরে দাঁড়াননি।

জালাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ছিলেন। ২০২১ সালে ক্রিকেট অপারেশন্সের প্রধান হিসেবে আকরাম খান পদত্যাগ করায় জালালকে ওই পদে আসেন।

এ অবস্থায় বলা হচ্ছে বিসিবির সভাপতি হতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। বিসিবিতে সভাপতি হওয়ার আগে পরিচালক হতে হয়। আর পরিচালক হতে হলে কাউন্সিলরশিপ থাকতে হয়। এনএসসি থেকে তার কাউন্সিলরশিপ করানো হচ্ছে।

Tags: BCB

Related Posts

ম্যাকাইয়ে কেমন হবে উইকেট, পেস-বাউন্সের অপেক্ষায় বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

ম্যাকাইয়ে কেমন হবে উইকেট, পেস-বাউন্সের অপেক্ষায় বাংলাদেশ

0
বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

অনূর্ধ্ব-১৭, ১৯ ও ২৩ দল নিয়ে বিসিবির নতুন টুর্নামেন্ট

0
ইনজুরিতে সফর শেষ মুশফিকের
বিশেষ প্রতিবেদন

‘এই দলকে নিয়ে আমি গর্বিত’

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD