Tuesday, October 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

নিশ্চিত আউট মনে হওয়ায় রিভিউ নেননি সাদমান

February 4, 2021
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
নিশ্চিত আউট মনে হওয়ায় রিভিউ নেননি সাদমান
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

১৪ মাস পর টেস্ট খেলতে নেমে দারুণ ব্যাটিং উপহার দিয়েছেন সাদমান ইসলাম। হাফসেঞ্চুরি তুলে নিয়ে ইনিংস বড় করার ইঙ্গিত দিয়েছিলেন এ ওপেনার। কিন্তু এক পর্যায়ে বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যানের বলে এলবিডব্লিউ হন তিনি। সুযোগ থাকা সত্ত্বেও এ তরুণ নেননি রিভিউ। প্রশ্নটা তাই বুধবার শেষ বিকেলে সবার মনেই ছিল। পরে অবশ্য সাদমান নিজেই জানিয়েছেন, নিশ্চিত আউট মনে হওয়ায় রিভিউ নেননি।

বুধবার চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে প্রায় চার ঘণ্টা একটা প্রান্ত আগলে রাখেন সাদমান।কিন্তু বড় গড়বড় করে ফেলেন রিভিউয়ের ব্যাপারে। ৫৯ রানে বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যানের বলে সাদমানকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। অপরপ্রান্তের ব্যাটসম্যান মুশফিকুর রহিমের সঙ্গে খানিকক্ষণ কথা বলে সাদমান রিভিউ না নিয়েই ফিরে যান ড্রেসিং রুমে। টিভি রিপ্লেতে দেখা যায়, বলটি চলে যাচ্ছিল লেগ স্টাম্পের অনেক বাইরে দিয়ে।

কোভিডকালিন সময়ে ইনিংসে যেকোন দল রিভিউ নিতে পারবে তিনটি করে। কিন্তু তারপরও সাদমান সে সুযোগ নেননি। প্র্রথম দিনের খেলা শেষে সাদমান জানালেন, তার মনে সংশয়ই জাগেনি, ‘রিভিউ অবশ্যই নেওয়া উচিত ছিল। তবে আমার কাছে মনে হচ্ছিল, ইন-লাইন ছিল। উইকেটে হিট করবে। এজন্য রিভিউ নেইনি। হতাশ তো বটেই। তবে এটা ম্যাচেরই অংশ, মেনে নিতে হবে।’

রিভিউ নেওয়া বা না নেওয়ার ক্ষেত্রে সবসময়ই বড় একটা ভূমিকা থাকে অপর প্রান্তের ব্যাটসম্যানের। সাদমানের সঙ্গে তখন উইকেটে ছিলেন দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। তাই ব্যাপারটি নিয়ে উঠেছে প্রশ্ন। তবে নিজের ভাবনাকেই তিনি সাদমান দিচ্ছেন গুরুত্ব, ‘মুশফিক ভাই জিজ্ঞেস করেছিলেন, ‘কি হয়েছে?’ আমি তাকে বলেছিলাম, ‘আমার কাছে মনে হচ্ছে যে লাইনে আছে, উইকেটে লাগবে।’ এজন্য আমি আর নেইনি রিভিউ।’

সাদমান ফেরার পর কিছুটা চাপে পড়েছিল বাংলাদেশ। যা পরে বাড়িয়ে দিয়েছিলেন মুশফিক। তবে ষষ্ঠ উইকেটে সাকিব-লিটন দারুণ খেলে টাইগার শিবিরে স্বস্তি ফেরান। বৃহস্পতিবার তাদের ওপরই আসলে নির্ভর করছে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে কত রান করতে পারে বাংলাদেশ।

Related Posts

কেন সরে দাঁড়ালেন শান্ত?
বিশেষ প্রতিবেদন

ফাইনালের কঠিন সমীকরণেও আশাবাদী শান্ত

0
ওয়ানডেতে ফেরার গুঞ্জন উড়িয়ে দিলেন মুশফিক
বিশেষ প্রতিবেদন

টেস্টের আগে মুশফিকের চোট, লিটনকে নিয়ে সুখবর

0
ডি-থ্রি ট্রফির নিলাম শেষ, দল পেলেন ১৩২ ক্রিকেটার
বিশেষ প্রতিবেদন

ডি-থ্রি ট্রফির নিলাম শেষ, দল পেলেন ১৩২ ক্রিকেটার

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD