Sunday, June 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ভাবনায় এখন শুধুই একজন খেলোয়াড়

March 21, 2020
in ক্রিকেট সাফারি, নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
ভাবনায় এখন শুধুই একজন খেলোয়াড়
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

দীর্ঘদিন ধরেই ছিলেন বাংলাদেশ দলের নেতৃত্ব। লম্বা এ সময়ে মাশরাফি বিন মুর্তজা অর্জন করেছেন অনেক কিছুই। দেশকেও দিয়েছেন সাফল্য। তবে শুক্রবার নেতৃত্বে ইতি টেনে আপাতত নির্ভার। তাই এখন থেকে এ ডানহাতি পেসার শুধুই নিজেকে একজন খেলোয়াড় মাশরাফি হিসেবেই ভাবতে পারছেন।

শুক্রবার অধিনায়ক মাশরাফির বিদায় ম্যাচ সতীর্থরা জয়ে রাঙিয়েছেন। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগাররা ওয়ানডে সিরিজে জিতে নিয়েছে ৩-০ ব্যবধানে।

অসাধারণ নেতৃত্বের পাশাপাশি মাশরাফি ছিলেন দলের সেরা পারফরমারদেরও একজন। তবে নেতৃত্বের জন্য প্রায়ই আড়ালে পড়েছে সেটা। এখন থেকে বল হাতে কেমন করবেন, সেদিকেই থাকবে বেশি নজর। মাশরাফি জানালেন, নিজেকে মেলে ধরেই জায়গা পেতে চান দলে, ‘পারফরম্যান্স করেই আসতে হবে (দলে)। আবার নির্বাচকদের চিন্তা-ভাবনা (আছে)। আমি এখানে বসে দল নির্বাচন নিয়ে কিছু বলতে পারব না।’

দলকে নেতৃত্ব দেওয়াটা সবসময়ই চাপের। যার প্রভাব পড়ে ব্যক্তিগত পারফরম্যান্সে। এবার নেতৃত্ব ছাড়ায় তাই ঐ ব্যাপারে সুবিধা দেখছেন মাশরাফি, ‘আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করাই একটা চাপ। আমি যখন একজন খেলোয়াড় হিসেবে থাকব, আমাকে নিয়ে অনেক ভাবনার ক্ষেত্রে তৈরি হবে। আমি মনে করি, আমার জন্য ভালো হয়েছে। সুযোগ পাওয়া না-পাওয়া পরের ব্যাপার। তবে আমার খেলার জন্য অনেক সুবিধাই হবে আমি মনে করি।’

আপাতত মাঠ থেকে নিয়েছেন নেতৃত্বের অবসর। তাহলে খেলোয়াড় মাশরাফিও কি এভাবেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন। এ ব্যাপারে অবশ্য নিজস্ব স্টাইলে উত্তর দিয়েছেন ম্যাশ নিজেই, ‘আশা আছে। এটা তো সবাই চিন্তা করে। আমি আপনাদের সামনে আগেও বলেছি, এটা আমার এত বেশি চিন্তার জায়গা নয়। আজকে ওরা যেটা করেছে, আমি জানতাম না। আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না। প্রস্তুত থাকলে আরেকটু অন্যরকম নিজের কাছে মনে হতো। অনেকেই বলে, মাঠ থেকে বিদায় নিতে পারাটা অনেক বড় ব্যাপার। আমি বলি, কী হবে এভাবে বিদায় নিয়ে। বিদায় তো বিদায়ই, ঘরে বসে নেন আর মাঠ থেকেই নেন।’

Previous Post

লিটন ও কোহলির ব্যাটিং ভালো লাগে মাশরাফির

Next Post

বিদায় বললেন ওয়াসিম জাফর

Related Posts

মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

অজিদের হারানোর পুরস্কার, ক্রিকেটারদের ২ কোটি টাকা দিচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

8
বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

7
আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপে সাফল্যই বাংলাদেশের আসল লক্ষ্য, বললেন সৌম্য

9
Next Post
বিদায় বললেন ওয়াসিম জাফর

বিদায় বললেন ওয়াসিম জাফর

Discussion about this post

সর্বশেষ..

মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ

অজিদের হারানোর পুরস্কার, ক্রিকেটারদের ২ কোটি টাকা দিচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটে নতুন এক অধ্যায়ের জন্ম দিয়েছে। প্রথমবারের মতো অজিদের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ...

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। সেই ম্যাচের আগে স্কোয়াডে যুক্ত করা...

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

বিশ্বকাপে সাফল্যই বাংলাদেশের আসল লক্ষ্য, বললেন সৌম্য

by cricbdadmin
0
9

আফগানিস্তানের মতো দলও বিশ্বকাপের সেমিফাইনাল খেলে ফেলেছে। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ পথচলা সত্ত্বেও বাংলাদেশ এখনও বড় কোনো বৈশ্বিক টুর্নামেন্টে নিজেদের...

ইতিহাস বদলের মিশনে বাংলাদেশ, সামনে অস্ট্রেলিয়া

ইতিহাসের পর নতুন মিশন, অজিদের বিপক্ষে ‘পূর্ণতা’ খুঁজছে বাংলাদেশ

by cricbdadmin
0
10

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হওয়ার পরও আত্মতুষ্টির কোনো লক্ষণ নেই বাংলাদেশ শিবিরে। বরং শেষ ওয়ানডেকে ঘিরে এখন নতুন এক...

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

by cricbdadmin
0
8

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে মারধর ও হেনস্তার অভিযোগে চট্টগ্রামে মামলা দায়ের করা হয়েছে।...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD