Tuesday, November 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

নিরাপদে পাকিস্তানে পৌঁছেছে মাহমুদউল্লাহর দল

January 23, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
নিরাপদে পাকিস্তানে পৌঁছেছে মাহমুদউল্লাহর দল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে বেশি ভয় ছিল নিরাপত্তা নিয়ে। কিন্তু বুধবার রাত সাড়ে দশটায় লাহোরে নিরাপদে পৌঁছে স্বস্তি প্রকাশ করেছেন লিটন দাস, রুবেল হোসেনরা, আফিফ হোসেনরা।

লাহোরে পৌঁছে নিজের ফেরিভাইড ফেসবুক পেজে পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘নিরাপদে পাকিস্তানে পৌঁছালাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এদিকে লিটন দাস ফেসবুকে লিখেছেন, ‘নিরাপদে পাকিস্তান পৌঁছালাম।’

পাকিস্তানে পৌঁছে আফিফ হোসেন নিজের ফেসবুকে লিখেছেন, ‘লাহোরে নিরাপদে পৌঁছেছি।’

এরআগে বুধবার রাত আটটায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়ে টাইগাররা। আজ সারা দিন বিশ্রাম নিয়েই শুক্রবার থেকেই খেলতে নেমে যাবেন মাহমুদউল্লাহ রিয়াদের দল। এরপর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ২৫ ও ২৭ জানুয়ারি। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হবে সবগুলো ম্যাচই।

ঢাকা ছাড়ার আগে পাকিস্তান সফরে নিজের লক্ষ্যের কথা জানান সৌম্য সরকার, ‘অনেক সিনিয়রই নাই, থাকলে অবশ্যই ভালো হতো। অবশ্যই রেসপন্সিবলভাবে খেলতে হবে। চেষ্টা করব ওভাবে খেলার। চেষ্টা তো করব দুই সাইডেই ১০০ শতাংশ দেবার জন্য। যেভাবেই সুযোগ পাই, যেখানেই সুযোগ আসে চেষ্টা করব ১০০ ভাগ দেবার। দল হিসেবে প্রত্যাশা ভালো। যারা আমরা যাচ্ছি এবার সবাই বিপিএলে ভালো পারফর্ম করেছে। সবাই যদি বিপিএলের পারফরম্যান্সটা ধরে রাখতে পারে, তাহলে দলের রেজাল্টটা ভালো আসবে। নিরাপত্তা নিয়ে চিন্তা করলে তো করবই। যতটুকু পারি টেনশন কম করার চেষ্টা করব।

এদিকে শফিউল ইসলাম বলেন, ‘না, না, না নিরাপত্তা নিয়ে কোনো টেনশন না। যেহেতু বোর্ড সবকিছু চেক করেই পাঠাচ্ছে, তাই কোনো টেনশন নেই। ভালো করে দেশে যেনো ফিরতে পারি, ভালো কিছু নিয়ে আসতে পারি এটাই প্রত্যাশা। আমিও লাস্ট ইমার্জিং কাপে গিয়েছি। নিরাপত্তা নিয়ে কোনো ইস্যু ছিলো না। এই কারণেই সাহসটা আরও বেশি পেয়েছি। যেহেতু ন্যাশনাল টিমের খেলা বোর্ড আশ্বস্ত বলেই যাচ্ছে। আমার ব্যক্তিগত দিক থেকে কোনো আপত্তি নেই, বোর্ড সেফ ভেবেছে বলেই পাঠাচ্ছে।’

পাক সফরে মোহামদ মিথুনের লক্ষ্য কি। বুধবার দেশ ছাড়ার আগেই এ ডানহাতি বলেন, ‘টিম এক্সপেক্টেশন, অবশ্যই আমরা প্রতিটি ম্যাচই জেতার জন্য খেলব। ম্যাচ বাই ম্যাচ আমাদের সেরাটা দেবার চেষ্টা করব। আর পারসোনালি চেষ্টা করব আমি যে সময়েই নামি দলের জন্য অবদান রাখার জন্য। না, এখন আর নিরাপত্তা নিয়ে কোনো টেনশন নেই। আসলে একেক ম্যাচে একেক রকম সিচুয়েশন আসে। তো চেষ্টা করব যেরকম সিচুয়েশনেই নামি নিজের বেস্টটা দেবার।’

আগামী ২৮ জানুয়ারি দেশে ফিরবে বাংলাদেশ ক্রিকেট। এরপর পরের মাসে একটি টেস্ট খেলতে ফের পাকিস্তান যাবে দলটি। তৃতীয় ধাপে সেখানে একটি ও ওয়ানডে ও একটি টেস্ট খেলবে টিম টাইগার্স।

Related Posts

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের
বিশেষ প্রতিবেদন

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের

0
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রানাকে নিয়ে স্বস্তির খবর

0
হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD