Saturday, April 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নিজের একাডেমিতে ছাত্রদের সঙ্গে সাকিব

March 27, 2021
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
নিজের একাডেমিতে ছাত্রদের সঙ্গে সাকিব
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

সাকিব আল হাসানের নিজের একাডেমি নিয়ে আগ্রহের শেষ নেই। কারণ তিনিই যে এখানে হাতে-কলমে শেখাবেন। সেই মাস্কো সাকিবের একাডেমি অফিসিয়ালি কাজ শুরু হয়েছে। বিশ্বমানের সুযোগ-সুবিধা থাকায় আলোচনায় এটি।ওয়ানডের বিশ্বসেরা এই অলরাউন্ডার একাডেমি তৈরি হওয়ার পর সেখানে যাননি। বৃহস্পতিবারই প্রথমবারের মতো রাজধানীর অদূরে স্থাপিত পূর্বাচলে নিজের একাডেমিতে গেলেন সাকিব।

শৈশবের কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের অধীনে অনুশীলন করলেন সাকিব। তারপরই নিজের একাডেমির ছাত্রদের সঙ্গেও সময় কাটান তিনি। তাদের পরামর্শ দিলেন তিনি।

গণমাধ্যমে সাকিব অবশ্য কথা বলেন নি। তবে সালাহউদ্দিন বলেন, ‘বাচ্চাদের সাথে যেহেতু সাকিবের আগে পরিচয় হয়নি, বাচ্চারা তাকে দেখেনি সামনাসামনি। আজ সরাসরি দেখলো, এটা তাদের জন্য ভালো একটা অভিজ্ঞতা। যেহেতু কাল তার জন্মদিন ছিল সেটাও আমরা উদযাপন করলাম একসঙ্গে। ছেলেদের উদ্দেশ্যে বেশি কিছু বলেনি কিন্তু যতটুকু বলা দরকার ততটুকু বলেছে। যতটুকু উপদেশ দেওয়ার সেটা দিয়েছে ও।’

ভবিষ্যতে একাডেমির ছাত্রদের সঙ্গে সাকিব অনুশীলন করবেন বলে জানালেন সালাহউদ্দিন। এসব কিছুর জন্য সাকিব প্রস্তুত ছিলেন না বলেও জানান তিনি। সাকিবের জন্মদিন আয়োজন করা হয়েছে বলে জানান আলোচিত এই কোচ।

সালাহউদ্দিন বলেন, ‘ভবিষ্যতে যখন আসবে তখন ও নিজেই তাদের সঙ্গে অনুশীলন করবে, তখন হয়তো আরও বেশি কথা বলবে। একজন খেলোয়ায়াড় হিসেবে ছেলেদের স্বাভাবিকভাবে যা বলা দরকার, কীভাবে কী করতে হবে সে জিনিসগুলোই বলেছে। আসলে ও অপ্রস্তুত ছিল। ও আসলে ভাবেইনি যে এখানে এরকম আয়োজন হবে।’

১৬ বিঘা জমির উপর তৈরি করা হয়েছে সাকিবের এই একাডেমি। ১২ হাজার স্কয়ার ফুটে আছে অনুশীলনের সুযোগসুবিধা। সেন্টার উইকেটে উইকেট ছয়টি। ইনডোর ও আউটডোর মিলে পুরো একাডেমিতে উইকেট ১৯টি। কৃত্রিম আলোয় অনুশীলন করতে শক্তিশালী ফ্লাডলাইটের ব্যবস্থা আছে।

Previous Post

তামিমদের আক্রমণাত্মক হওয়ার পরামর্শ ব্যাটিং কোচের

Next Post

অপুর ১০ উইকেট, এবং…

Related Posts

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
ক্রিকেট ক্যানভাস

টানা দুই হারে সিরিজ খুইয়ে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

5
নাহিদা-শারমিনকে জরিমানা করল আইসিসি
বিশেষ প্রতিবেদন

নাহিদা-শারমিনকে জরিমানা করল আইসিসি

5
শান্তর সেঞ্চুরি, মুস্তাফিজের ঝড়ে সিরিজ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

স্পিনের দেশে এবার পেসের জয়

7
Next Post
অপুর ১০ উইকেট, এবং…

অপুর ১০ উইকেট, এবং...

Discussion about this post

সর্বশেষ..

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

টানা দুই হারে সিরিজ খুইয়ে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

by cricbdadmin
0
5

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও হারের মুখ দেখেছে বাংলাদেশ নারী দল, যার ফলে সিরিজ হার নিশ্চিত হয়েছে স্বাগতিকদের। প্রথম...

নাহিদা-শারমিনকে জরিমানা করল আইসিসি

নাহিদা-শারমিনকে জরিমানা করল আইসিসি

by cricbdadmin
0
5

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ক্রিকেট সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন...

শান্তর সেঞ্চুরি, মুস্তাফিজের ঝড়ে সিরিজ বাংলাদেশের

স্পিনের দেশে এবার পেসের জয়

by cricbdadmin
0
7

বাংলাদেশে ক্রিকেট খেলতে এলে প্রতিপক্ষ দলগুলোর প্রস্তুতি প্রায় একই ছকে বাঁধা থাকে। স্পিনারদের ভিডিও দেখা, টার্নিং উইকেটের অনুশীলন, ধীরগতির বল...

হাতে চোট পেলেন নাহিদ রানা

হাতে চোট পেলেন নাহিদ রানা

by cricbdadmin
0
4

সিরিজজুড়ে গতির ঝড় তুলে আলো কেড়ে নিয়েছিলেন নাহিদ রানা। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে ‘সেরা খেলোয়াড়’ পুরস্কার হাতে নিয়ে সময়টা...

অমিতের সেঞ্চুরিতে গড়া ভিত, ইবাদত-খালেদে শেষ মধ্যাঞ্চল

অমিতের সেঞ্চুরিতে গড়া ভিত, ইবাদত-খালেদে শেষ মধ্যাঞ্চল

by cricbdadmin
0
5

সিলেট আন্তর্জাতিক ভেন্যুতে বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের লড়াইটি পরিণত হয়েছে একপেশে ম্যাচে। শুরু থেকেই নিয়ন্ত্রণে থাকা...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD