Tuesday, November 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

নিজেদের ভুলেই হেরেছে বাংলাদেশ

November 11, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
নিজেদের ভুলেই হেরেছে বাংলাদেশ

Shivam Dube of India celebraates wicket of Mushfiqur Rahim (wk) of Bangladesh during the 3rd T20 International match between India and Bangladesh held at the Vidarbha Cricket Association Stadium, Nagpur on the 10th November 2019. Photo by Prashant Bhoot / Sportzpics for BCCI

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

টি-টোয়েন্টি সিরিজ শেষ। এখন চলছে ময়নাতদন্ত। রবিবার কেন হারল বাংলাদেশ। কোথায় কোথায় ভুল ছিল? এমন নানা প্রশ্ন। ঐদিন ম্যাচ শেষে অবশ্য এসব প্রশ্নই কিন্তু তীর হয়েই বিধেছিল অধিনায়ক মাহমুদউল্লাহি রিয়াদের কাছে। কিন্তু সঠিক কোন উত্তর তিনি দিতে পারেননি। তবে তার কথায় এক পর্যায়ে বেরিয়ে আসে নিজেদের ভুলেই পারেননি তারা।

নাগপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে রবিবার ১৭৪ রান তাড়ায় ৩০ রানে হারে বাংলাদেশ। লক্ষ্যে পৌঁছাতে অবশ্য সফরকারীদের একটা সময় সমীকরন ছিল ৮ ওভারে ৬৯ রান, হাতে ছিল ৮ উইকেট। ক্রিজে ছিলেন মোহাম্মদ নাঈম শেখ ও মোহাম্মদ মিথুন। দারুণ ব্যাটিং করছিলেন তারা। সেখান থেকে স্রেফ ৩৪ রানে শেষ ৮ উইকেট হারিয়ে গুটিয়ে যায় মাহমুদউল্লাহর দল। কিন্তু এমন হল? অধিনায়ক অবশ্য চুপ থাকেননি, ‘দুবার পর পর দুই বলে দুটি করে উইকেট পড়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে এমনটা হলে ওই জায়গা থেকে ফেরা অনেক কঠিন। এগুলো সাধারণত হয় না। তবে এই ম্যাচে হয়ে গেছে। খুব বাজে একটা অভিজ্ঞতা হলো। আপনি যদি তিন ম্যাচ বিশ্লেষণ করেন তাহলে দেখবেন, আমরা কিছু ভালো ক্রিকেট খেলেছি। কিন্তু টি-টোয়েন্টি খেলায় যদি আপনি একবার মোমেন্টাম হারান তাহলে সেটা ফেরত পাওয়া কঠিন।’

জবাব দিতে নেমে শুরুতেই লিটন ও সৌম্য ফিরে গেলেও বাংলাদেশকে পথ দেখাচ্ছিলেন মোহাম্মদ নাঈম আর মোহাম্মদ মিথুন। তৃতীয় উইকেটে তারা দলীয় স্কোর বোর্ডে যোগ করেছিলেন ৬১ বলে ৯৮ রান। তাতে জয়ের স্বপ্নই উঁকি দিচ্ছিলো সফরকারী শিবিরে। কিন্তু সে সময়ই মিথুন ফিরতেই দলের ব্যাটিং ভেঙে পড়ে তাসের ঘরের মতো। এই বিপর্যয়ের ব্যাখ্যা অবশ্য দিতে পারেননি মাহমুদউল্লাহ। শুধু বলেছেন ভবিষ্যতে এমন বিপর্যয় যেন না হয়, সে ব্যাপারে সতর্ক থাকবেন ‘আমরা জেতার পথেই ছিলাম। কিন্তু ৬-৭ বলের মধ্যে ৩-৪ উইকেট হারিয়ে ফেলেছি। আমার মনে হয়, এটাই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এমন ভুল যেন ভবিষ্যতে না হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

যে পরিস্থিতিতে বাংলাদেশ ম্যাচ হেরেছে, সেখান থেকে কিন্তু যেকোনো দলই খেলা শেষ করে আসত। ব্যাপারটি মানছেনও মাহমুদউল্লাহ, ‘এমন পরিস্থিতিতে আসলে বড় দলগুলো খেলা শেষ করে আসে। আমাদের কীসের ঘাটতি, দৃঢ়তার কিনা, জানি না। উইকেটও ভালো ছিল। আসলে আমরা ব্যাটসম্যানরাই ব্যর্থ হয়েছি। এটা আমাদেরই ভুল।’

হারের জন্য মাহমুদউল্লাহ দায়ী করেছেন ব্যাটসম্যানদের। তবে এর পেছনে কোন অস্থিরতা ছিলো না বলেও মনে করেন এ অধিনায়ক‘মানসিক দৃঢ়তার ঘটতি ছিল কি না, আমি জানি না। সম্প্রতি আমরা এমন ভুল আরও করেছি। এসব পরিস্থিতিতে আসলে বড় দল খেলা শেষ করে। উইকেটও ভালো ছিল, আমার মনে হয় বোলাররা দারুণ করেছে, ওদের ১৮০ এর নিচে আটকে রেখেছে। আমার মনে হয় এটা আমাদের ভুল যে শেষ করতে পারিনি। আমি বলব না মুশফিক ফেল করেছে…হ্যাঁ, আজকের ম্যাচের কথা বললে আমরা ফেল করেছি। এ ব্যাপারে আমি একমত। একটা সুযোগ ছিল, কাজে লাগাতে পারিনি।’

Related Posts

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের
বিশেষ প্রতিবেদন

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের

0
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রানাকে নিয়ে স্বস্তির খবর

0
হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD