Friday, May 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নিজেকে ফিরে পেতে ‘এ’ দলের হয়ে নামবেন মুশফিক

September 12, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মিরপুরে অনুশীলনে মুশফিক
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ব্যাট হাতে সময়টা ভাল যাচ্ছে না তার। সদ্য শেষ নিউজিল্যান্ডের বিপক্ষে করা হয়নি তেমন কিছু। অথচ দলের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটারটি তিনি। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে বেশ চিন্তিত মুশফিকুর রহিম। যে করেই হোক ফিরতে চান ছন্দে। তাইতো সতীর্থ সবাই যখন ছুটির আমেজে তখন তিনি মাঠে। রানে ফিরতে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে এইচপি দলের বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচ খেলবেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

নিউজিল্যান্ড সিরিজে ফিরে পাঁচ ম্যাচে করেন মাত্র ৩৯ রান। টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন বাকি দেড় মাসেরও কম তখন কীনা এমন অফ ফর্ম মানায়?

এ কারণেই বাংলাদেশ ‘এ’ দলের হয়ে বিসিবি এইচপি (হাই পারফরম্যান্স) দলের বিপক্ষে দুইটি ওয়ানডে ম্যাচ খেলবেন মুশফিক। দুটি চারদিনের ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে ‘এ’ দলের হয়ে খেলবেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ২৯ সেপ্টেম্বর ও ১ অক্টোবর বাংলাদেশ ‘এ’ দল ও এইচপির প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ‘এ’ দল চট্টগ্রামে পৌঁছেছে। যেখানে এখন যোগ দেবেন মুশফিকও।

বাংলাদেশ ‘এ’ দল

মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মোহাম্মদ মিঠুন, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ চৌধুরী রাহি, খালেদ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শহিদুল ইসলাম ও ইমরুল কায়েস।
# ইমরুল কায়েস কেবল ওয়ানডে সিরিজে খেলবেন।

বিসিবি হাই পারফরম্যান্স দল-
তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম ইমন, ইমরানউজ্জামান ইমরান, আকবর আলি, মিনহাজুল আবেদিন আফ্রিদি, রাকিবুল হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ শাহীন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, রেজাউর রহমান রাজা ও রুয়েল মিয়া।

Previous Post

নাইমুরের স্পিনে হাসিমুখ জুনিয়র টাইগারদের

Next Post

এক নজরে বিশ্বকাপের ১৬ দল

Related Posts

তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

3
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

10
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

9
Next Post
নাসুম-মুস্তাফিজের তোপে নিউজিল্যান্ড ৯৩

এক নজরে বিশ্বকাপের ১৬ দল

Discussion about this post

সর্বশেষ..

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD