বয়স ৩৫ ছাড়িয়ে গেলেও বল হাতে আগের মতোই চমক দেখিয়ে যাচ্ছেন আব্দুর রাজ্জাক। সাফল্যের ধারাবাহিকতায় আছেন তিনি। আগের ইনিংসেই ৫ উইকেট নিয়ে রেকর্ড বইয়ে নিজের নাম লেখান এই বাঁহাতি স্পিনার। এনামুল হক জুনিয়রকে ছাড়িয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেয়ার রেকর্ড গড়েন।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম ইনিংসেই ৫ উইকেট নিয়ে নর্থ জোনকে কোনাঠাসা করে দেন আবদুর রাজ্জাক। পাশাপাশি প্রথম শ্রেণির ক্যারিয়ারে সর্বাধিক ৩৩ বার এক ইনিংসে ৫ উইকেট নেয়ার রেকর্ড গড়েন তিনি।
দ্বিতীয় ইনিংসে ফের বিধ্বংসী হয়ে ওঠেন রাজ্জাক। তার ঘূর্ণি তোপে ১১৫ রানে অলআউট হয়ে যায় নর্থ জোন। এরইপথ ধরে এক ইনিংস ও ৬৩ রানের বিশাল জয় পায় সাউথ জোন,মানে দক্ষিণাঞ্চল।
এক ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট নিলেন আবদুর রাজ্জাক। ৯মবারের মত এক ম্যাচে ১০ কিংবা তার বেশি উইকেট নেয়ার রেকর্ড গড়েন তিনি।



