Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

না ফেরার দেশে শ্রীলঙ্কার প্রথম টেস্ট অধিনায়ক

October 18, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
না ফেরার দেশে শ্রীলঙ্কার প্রথম টেস্ট অধিনায়ক
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

শ্রীলঙ্কার প্রথম টেস্ট অধিনায়ক বান্দুলা ওয়ার্নাপুরা আর নেই। সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

এক বিবৃতিতে, শ্রীলঙ্কার প্রথম টেস্ট অধিনায়ক বান্দুলা ওয়ার্নাপুরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। এই কঠিন সময়ে বান্দুলার পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

শ্রীলঙ্কার ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচের নেতৃত্ব বান্দুরা দেন ১৯৮২ সালে ইংল্যান্ডের বিপক্ষে। দেশের হয়ে প্রথম রানও তার করা। দ্বিতীয় ইনিংসে প্রথম ওভার বোলিংও করার মাধ্যমে বিরল রেকর্ডও গড়েন তিনি। দেশের হয়ে সবমিলিয়ে চারটি টেস্ট এবং ১২টি ওয়ানডে খেলেন বান্দুলা।

বান্দুলার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ১৯৭০ সালে, ভারতের বিশ্ববিদ্যালয় দলের বিপক্ষে। তার প্রথম শ্রেণির ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট ছিলো ১৯৭৩-৭৪ মৌসুমে পাকিস্তান অনূর্ধ্ব-২৫ দলের বিপক্ষে খেলা ১৫৪ রানের ইনিংস। সেই মৌসুমে একটি চার দিনের ম্যাচে পাকিস্তান একাদশের বিপক্ষে ৯২ রানের ঝকঝকে একটি ইনিংস খেলেন বান্দুলা। ঐ ম্যাচে পাকিস্তান একাদশে আসিফ মাসুদ, সেলিম আলতাফ এবং ইন্তেখাব আলমের মতো টেস্ট বোলাররাও ছিলেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৭৫ সালের বিশ্বকাপে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বান্দুলা ওয়ার্নাপুরা। পরের ম্যাচে ডেনিস লিলি এবং জেফ থমসনের মতো ভয়ঙ্কর পেস জুটির বিরুদ্ধে ৩৯ বলে ৩১ রান করেন তিনি।

বিশ্বকাপের পরের আসরে বান্দুলার নেতৃত্বে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় লাভ করে শ্রীলঙ্কা। ১৯৮১-৮২ মৌসুমে পাকিস্তানের বিপক্ষে আসে তার ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ ৭৭ রান। কিন্তু ম্যাচটি আট উইকেটে হেরে যাওয়ায় তার এই ইনিংস বৃথা যায়।

বান্দুলা ওয়ার্নাপুরার ক্যারিয়ার শেষ হয়েছিল মূলত ১৯৮২-৮৩ মৌসুমে বিদ্রোহী দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে রাজি হওয়ায়। যে কারণে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয় শ্রীলঙ্কা ক্রিকেট থেকে। পরে অবশ্য শ্রীলঙ্কার কোচ ও কোচিং বিভাগের পরিচালকের দায়িত্বে ছিলেন তিনি।

Related Posts

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের
বিশেষ প্রতিবেদন

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের

0
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রানাকে নিয়ে স্বস্তির খবর

0
হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD