Sunday, May 24, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নতুন বিতর্কে সাব্বির, তদন্ত করবে বিসিবি

July 28, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মজার খবর, মাঠের বাইরে, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সাব্বির-ইমতিয়াজের ব্যাটে শতরান
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

তিনি যেন বিতর্কের মধ্যে থাকতেই ভালবাসেন। একটার পর একটা ঘটনার জন্ম দিয়েই যাচ্ছেন সাব্বির রহমান। ঘরোয়া ক্রিকেটে এক কিশোর পিটিয়ে বড় ধরণের শাস্তি শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজে ফিরেছেন এই ব্যাটসম্যান। কিন্তু আবার মাঠের বাইরের কাণ্ডে আলোচিত এই ক্রিকেটার। এবার তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই ভক্তকে অকথ্য ভাষায় গালিগালাজ আর হুমকির অভিযোগ উঠেছে।

গত বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর সাব্বিরের বিরুদ্ধে দুই ভক্তকে অকথ্য ভাষায় গালিগালাজ আর হুমকি দেযার অভিযোগ উঠে। ফেসবুক থেকে ভক্তের কাছে সাব্বিরের পাঠানো সেই খুদে বার্তার স্ক্রিনশট পেয়েছে ক্রিকেটের নামী ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো। অ্যাকাউন্টটির নাম সাব্বির রহমান রোমান (Shabbir Rahaman Roman)। সংবাদমাধ্যম এবং বিসিবির মেইলেও সাব্বিরের এই নাম ব্যবহার করা হয়। এই অ্যাকাউন্টের অনুসারীসংখ্যা ৯০ হাজারের বেশি। যে কারণে সবার ধারণা করছেন, এটিই এই ক্রিকেটারের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট।
এ অবস্থায় পুরো বিষয়টি তদন্ত করে দেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ব্যর্থ সাব্বির। করেন মাত্র ১৫ রান। এরপরই সাব্বিরকে ট্যাগ করেন আরেক ভক্ত। তারপর সেই অ্যাকাউন্ট থেকে বিতর্কিত খুদে বার্তাটি পাঠানো হয়। এ ছাড়াও সেই দুই ভক্তকে ‘ব্লক’ করার পাশাপাশি সাব্বিরের অ্যাকাউন্টও সাময়িকভাবে বন্ধ করা হয়। পরের দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ব্যাপারটি জানতে পারে। এরপর থেকেই সাব্বিরের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ।

সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে, সে ব্যাপারে জাতীয় দলের খেলোয়াড়দের বিধিনিষেধ নির্দিষ্ট করা আছে। সাব্বির যদি এর বাইরে কিছু করে থাকলে শাস্তি দেবে বিসিবি। বিসিবি’র সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তার সময় তাঁদের ভীষণ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যেহেতু এটি (সাব্বিরের খুদে বার্তা) প্রকাশ্যে ঘটেছে। আর সেটা বিসিবি জেনেছে। এ কারণে সত্যিই যদি এ ধরনের নিয়মভঙ্গের কিছু ঘটে থাকে তাহলে সেটি শৃঙ্খলা কমিটির কাছে উপস্থাপন করা হবে। এরপরই যথাযথ ব্যবস্থাও নেওয়া হবে তার বিরুদ্ধে।’

Previous Post

‘ফাইনালে’ টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Next Post

এক সিরিজে তামিমের ব্যাটে দুই শতরান

Related Posts

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

2
জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

6
নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা
বিশেষ প্রতিবেদন

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

7
Next Post

এক সিরিজে তামিমের ব্যাটে দুই শতরান

Discussion about this post

সর্বশেষ..

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

by cricbdadmin
0
2

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে স্কটল্যান্ডে...

জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

by cricbdadmin
0
6

একসময় অস্ট্রেলিয়া সফর মানেই ছিল বাংলাদেশের জন্য কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া। প্রতিপক্ষের গতি, বাউন্স আর আক্রমণাত্মক ক্রিকেটের সামনে টিকে থাকাই...

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

by cricbdadmin
0
7

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার ভিন্ন এক মানসিকতা নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। অতীতের মতো শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, ম্যাচ...

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

by cricbdadmin
0
5

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা শেষ করেই জাতীয় দলের কয়েকজন তারকা ক্রিকেটার ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। আর ফিরেই নিজেদের উপস্থিতি...

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

জমজমাট ক্লাব ক্যাটাগরি, বাড়ছে বিসিবি নির্বাচনে উত্তাপ

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের আনুষ্ঠানিকতা যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে আসন্ন নির্বাচনের চিত্র। তিন ক্যাটাগরিতে পরিচালক পদে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD