Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

নতুন বছরেও জয় অধরা মাশরাফিদের

January 3, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
নতুন বছরেও জয় অধরা মাশরাফিদের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

জয় দিয়ে নতুন বছর শুরু করতে চেয়েছিল বাংলাদেশ। একইসঙ্গে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের যন্ত্রনা ভুলে যেতে চেয়েছিল মাশরাফি বিন মর্তুজার দল। কিন্তু উল্টো হার। ২০১৭ সালে নিজেদের প্রথম ম্যাচটাতেই পারল না টাইগাররা। নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টি লড়াইয়ে ৬ উইকেটের পরাজয়। এই জয়ে ৩ ম্যাচ টি-টুয়েন্টির সিরিজে ১-০’তে এগিয়ে গেল কিউইরা।

মঙ্গলবার ম্যাকলিন পার্কে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুর ধাক্কা সামলে মাহমুদউল্লাহ রিয়াদের ৫২ রানে লড়াকু পুঁজি পায় দল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাশরাফির দল করে ১৪১ রান। জবাব দিতে নেমে চাপে পড়েছিল স্বাগতিকরাও। তবে ঠিক পেশাদারের মতো খেলে গেছে। শেষ পর্যন্ত কেন উইয়ামসনের অপরাজিত ৭৩ রানে রানে ধরা দেয় অনায়াস জয়। ১২ বল হাতে রেখেই ৬ উইকেটে জিতে নিউজিল্যান্ড।

এক পর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটা বুঝি জিততেও পারে সফরকারীরা। কিন্তু কলিন গ্র্যান্ডহোমের সঙ্গে অবিচ্ছিন্ন ৮১ রানের জুটি গড়ে কেন উইলিয়ামসন দৃশ্যপট পাল্টে দেন। উইলিয়ামসন ৫৫ বলে ৭৩ রান করেন। গ্র্যান্ডহোমে অপরাজিত ছিলেন ৩৫ বলে ৪১ রানে।

৬ জানুয়ারি এই নেপিয়ারে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ: ২০ ওভারে ১৪১/৮ (তামিম ১১, ইমরুল ০, সাব্বির ১৬, সাকিব ১৪, সৌম্য ০, মাহমুদউল্লাহ ৫৩, মোসাদ্দেক ২০, মাশরাফি ১, নুরুল ৭*, রুবেল ২*; হুইলার ২/২২, হেনরি ১/৪৪, ফার্গুসন ৩/৩২, ডি গ্র্যান্ডহোম ১/২৩ স্যান্টনার ১/২০)।

নিউজিল্যান্ড: ১৮ ওভারে ১৪৩/৪ (ব্রুম ৬, উইলিয়ামসন ৭৩*, অ্যন্ডারসন ১৩, ব্রুস ৭, ডি গ্র্যান্ডহোম ৪১*; সাকিব ১/৩০, মাশরাফি ০/২২, রুবেল ১/৪৩, মুস্তাফিজ ১/২১, মোসাদ্দেক ০/৯, সৌম্য ০/১৮ )।
ফল: নিউজিল্যান্ড ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: কেন উইলিয়ামসন

Related Posts

হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
প্রতিমাসেই মিলবে আইসিসির সেরার স্বীকৃতি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বাছাইয়ের নিয়ম বদলাল আইসিসি

0
লিটনের ৫ রানের আক্ষেপ
বিশেষ প্রতিবেদন

চাপে ব্যাটিং উপভোগ করি, বললেন সেঞ্চুরিয়ান লিটন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD