Sunday, May 31, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নতুনদের নিয়ে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া

May 11, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ সফরকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দুই ফরম্যাট মিলিয়ে ঘোষিত দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার না থাকলেও তরুণদের ওপর ভরসা রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মিচেল মার্শের নেতৃত্বে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া দল।

সবচেয়ে বড় চমক হিসেবে দলে রাখা হয়নি প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডকে। অস্ট্রেলিয়ার এই তিন তারকা পেসারকে বিশ্রাম দেওয়া হয়েছে আসন্ন ব্যস্ত সূচি ও ওয়ার্কলোড ব্যবস্থাপনার কারণে। একই কারণে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও থাকছেন না তারা।

শুধু পেস ত্রয়ীই নয়, বাংলাদেশ সফরের স্কোয়াডে জায়গা হয়নি স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস ও ম্যাট শর্টের মতো অভিজ্ঞ ক্রিকেটারদেরও। মেজর লিগ ক্রিকেটে ব্যস্ত থাকায় এই কয়েকজনকে বিবেচনায় আনা হয়নি।

তবে অভিজ্ঞতার ঘাটতি পূরণে দলে রাখা হয়েছে ট্রাভিস হেড, জশ ইংলিস, টিম ডেভিড, মার্নাস লাবুশেন ও ক্যামেরন গ্রিনের মতো ক্রিকেটারদের। অলরাউন্ড বিভাগে আছেন কুপার কনোলি, অ্যারন হার্ডি ও লিয়াম স্কট। বোলিং আক্রমণে দায়িত্ব পালন করবেন নাথান এলিস, রাইলি মেরেডিথ, স্পেন্সার জনসন ও জেভিয়ার বার্টলেট। স্পিন বিভাগে আছেন অ্যাডাম জাম্পা ও ম্যাথু কুহনেমান।

বাংলাদেশ সফরের দলেই প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন জোয়েল ডেভিস। অন্যদিকে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক অলিভার পিককে রাখা হয়েছে পাকিস্তান সিরিজের ওয়ানডে দলে। তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক অভিজ্ঞতা দিতেই এমন পরিকল্পনা নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আইপিএলে ব্যস্ত থাকা কয়েকজন ক্রিকেটার সরাসরি ভারত থেকে বাংলাদেশে যোগ দেবেন। সানরাইজার্স হায়দরাবাদের ট্রাভিস হেড এবং পাঞ্জাব কিংসের কুপার কনোলি, জেভিয়ার বার্টলেট ও বেন ডয়ারশুইস আইপিএল শেষ করেই দলের সঙ্গে যুক্ত হবেন।

আগামী ৯ জুন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এরপর ১১ ও ১৪ জুন হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৭ জুন চট্টগ্রামে। সিরিজের পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ ও ২১ জুন।

অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, তানভির সাংহা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।

অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুহনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথু রেনশ ও অ্যাডাম জাম্পা।

Previous Post

মিরপুরে বড় লিডের পথে বাংলাদেশ

Next Post

বিশ্বকাপ না খেলায় কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিটি

Related Posts

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

8
যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক
বিশেষ প্রতিবেদন

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

6
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

7
Next Post
আইসিসির কঠোর হুঁশিয়ারি!

বিশ্বকাপ না খেলায় কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিটি

Discussion about this post

সর্বশেষ..

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
8

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
6

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
7

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
11

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD