ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ফাইনাল না খেলেই দেশ ছাড়তে হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে খবর আসে শ্বশুর অসুস্থ। দেশটিতে পৌঁছার আগেই তার শ্বশুর চলে যান না ফেরার দেশে। তাকে ছাড়াই খেলতে নেমে অবশ্য চ্যাম্পিয়ন হয় জেমকন খুলনা।
শ্বশুর মমতাজ আহমেদকে জীবিত পাননি সাকিব। এরপর পরিবারের সঙ্গেই কয়েকটা দিন কাটালেন তিনি। সঙ্গে সবাইকে একটা সুখবরও দিয়েছেন ইংরেজি নতুন বছরের প্রথম দিন। তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন বাংলাদেশ জাতীয় দলের এই তারকা ক্রিকেটার।
সেই সুখবরের রেশ নিয়েই ঢাকা ফিরলেন সাকিব। কারণটাও সংগত। ১০ জানুয়ারি রাজধানী ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এদিনই শুরু জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। এ কারণেই দেশে চলে এসেছেন তিনি।
৩ ডিসেম্বর, রোববার সকালেই রাজধানী ঢাকা ফিরলেন সাকিব। রোববার সকাল ১০টায় কাতার এয়ারওয়েজের (কিউআর-৬৪০) ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা সাকিব। সাকিবের সঙ্গে তার মা শিরিন আক্তারও ফিরলেন রাজধানীতে।
দিন কয়েক বিশ্রাম শেষে নেমে পড়বেন অনুশীলনে। নিষেধাজ্ঞা শেষে উইন্ডিজের বিপক্ষে লড়াই দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন সাকিব।



