Friday, August 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

দেশের ক্রিকেটাঙ্গনকে ‘নোংরা’ বললেন সুজন!

February 15, 2018
in নিউজ, বিতর্ক, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
খালেদ মাহমুদকে নিয়ে ফের প্রশ্ন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

জাতীয় দলের হয়ে কাজ করার আগ্রহটা তার অনেক পুরনো। কিন্তু তেমন করে সুযোগ মিলছিল না। তবে কোচ চন্ডিকা হাথুরুসিংহে চলে যাওয়ার পর থেকে জাতীয় দলের দায়িত্ব পেয়ে যান খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই আস্থাভাজনকে দেয়া হয় টেকনিক্যাল ডিরেক্টর পদ। আদতে যা ছিল কোচের মতোই পদ। কিন্তু তার অধীনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে হেরেছে বাংলাদেশ। বিশেষ করে ঢাকা টেস্টের বাজে হারের পর কোচ সুজনের কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। বইছে সমালোচনার ঝড়। তাতে ভীষণ ক্ষুব্ধ সুজন দেশের ক্রিকেটাঙ্গনকে ‘নোংরা’ হিসেবে আখ্যা দিলেন। জানালেন নিজের দায়িত্বেও থাকতে চান না তিনি।

সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টি-টুয়েন্টি দলের অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রীতিমতো উত্তেজিত হয়ে উঠেন সুজন। বলেন, ‘নিদাহাস কাপে দায়িত্বে কে থাকবে বোর্ড ঠিক করবে । কারণ বোর্ডই আমাকে এই দায়িত্ব দিয়েছে। কাজ করব না, এই কথা আমি কখনোই করতে চাই না। কিন্তু দেখা যাচ্ছে, বাঙালি কেউ কাজ করলেই সবচেয়ে বড় সমস্যা। দল হেরে যাওয়ার পরও যে আমি এই দেশে আছি, এটাই বড় কথা। চন্ডিকা (হাথুরুসিংহে) যখন প্রথম এলো, আরও বড় বড় কোচ এসেছে, তখনও শুরুতে ফল খারপ হয়েছে। কিন্তু এ রকম হয়নি।’

ক্রিকেটাঙ্গনকে ‘নোংরা’-র জায়গারও ব্যাখা দিয়েছেন সুজন। ‘অন্য কিছু নয়। বলার কিছু নেই। আপনারাও জানেন, আমরাও জানি। নোংরা বলতে গেলে যে, মিডিয়ায় যেভাবে বলা হয়, আমাদের ক্রিকেটের একটা বড় অন্তরায় মিডিয়াও। আমরা এত ‘ফিশি’ হয়ে যাচ্ছি আস্তে আস্তে, মিডিয়ার কারণে আমাদের ক্রিকেট আটকে আছে কিনা, সেটাও একটা প্রশ্ন এখন আমার কাছে।’
এখানেই থামেন নি তিনি, ক্রিকেট কর্তা হিসেবে আলেচিত, সমালোচিত এই সুজন আরো বললেন, ‘ব্যক্তিগতভাবে আমি কাজ করতে আর আগ্রহী না। আমার আসলে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গেই কাজ করতে ইচ্ছে করছে না। নোংরা লাগছে সবকিছু। এতবছর বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কাজ করছি, বাংলাদেশের উন্নতির জন্যই কাজ করছি। এখানে আমার কোন স্বার্থ নাই। সত্যি কথা বললে, আমি আর আগ্রহী না।’

Related Posts

যে জয়ে বদলে গেল বাংলাদেশের টেস্ট ক্রিকেটের গল্প
বিশেষ প্রতিবেদন

ফাইনালের অঙ্কে চোখ রাখছে না বাংলাদেশ

0
জয়ের দুয়ারে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

জয়ের দুয়ারে বাংলাদেশ

0
নেট রান রেট নয়, জয়ের আনন্দেই খুশি তামিম
বিশেষ প্রতিবেদন

জুলাইয়ে আইসিসির সেরার লড়াইয়ে তামিম

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD