Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

দুই সপ্তাহের ছুটিতে তামিম-মাহমুদউল্লাহরা

October 29, 2020
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বিসিবি প্রেসিডেন্টস কাপের শুরুতেই…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

সব ঠিক থাকলে এখন শ্রীলঙ্কা সফরেই থাকার কথা ছিল তাদের। কিন্তু সব ঠিক থাকেনি। কোয়ারেন্টাইন নিয়ে সমঝোতা না হওয়ায় স্থগিত হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর। তবে মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহদের বসিয়ে রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আয়োজন করে তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট।

সেই বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল শেষ হতেই ছুটি মিলল মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদদের। টানা দুই সপ্তাহের ছুটি। যদিও এরমধ্যে ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যেতে পারবেন তারা। বিসিবির এইচপি ইউনিটের ক্যাম্প চললেও তাদের অনুশীলনে বাঁধা নেই।

লঙ্কা সফর সামনে রেখে গত ২১ সেপ্টেম্বর থেকে ২৭ ক্রিকেটারকে নিয়ে শুরু হয় জাতীয় দলের ক্যাম্প। জৈব সুরক্ষা বলয়ে থেকে নিজেদের ব্যস্ত রেখেছেন তারা। কিন্তু সফরে যাওয়া হয়নি। এরপর তিন দলের টুর্নামেন্ট নিয়ে ব্যস্ততায় কেটেছে সময়। সেই পালা শেষে এবার ছুটি!

অবশ্য সামনে আরেক লড়াই। সব ঠিক থাকলে ১৫ নভেম্বর ঘরোয়া ক্রিকেট। তার আগে দুই সপ্তাহের ছুটি পেলেন তারা। বিদেশি কোচরাও ছুটিতে চলে গেছেন নিজ নিজ দেশে।

ছুটি কাটিয়ে ফিরেই ফের করোনা পরীক্ষা দিতে হবে তাদের। ‘নেগেটিভ’ হয়েই ফিরতে হবে লড়াইয়ে। নভেম্বরে সেই টি-টুয়েন্টি টুর্নামেন্ট দিয়েই নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরবেন সাকিব আল হাসান। ফেরার কথা আছে মাশরাফি বিন মর্তুজারও। যিনি এখন ভুগছেন হ্যামস্ট্রিং ইনজুরিতে।

Related Posts

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ
বিশেষ প্রতিবেদন

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ

0
হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD