Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

দুই ওভার পর বলই হাতে পেলেন না সাকিব

April 18, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
দুই ওভার পর বলই হাতে পেলেন না সাকিব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

তিনি একাদশে থাকবেন কীনা এনিয়ে জোর আলোচনা ছিল। শেষ অব্দি সাকিব আল হাসান থাকলেন কলকাতা নাইট রাইডার্সের একাদশে। কিন্তু বল হাতে দুই ওভার করতে পেরে সুযোগটা ঠিক কাজে লাগাতে পারলেন না দলের এই বাংলাদেশি তারকা। ২ ওভারে রান বেশি দেওয়ায় চার ওভারের কোটা শেষ করার সুযোগ পেলেন না সাকিব।

শুরুতে দুই উইকেট তুলে নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে অবশ্য চেপে ধরেছিল কলকাতা। কিন্তু এরপর গ্লেন ম্যাক্সওয়েল ও এবি ডি ভিলিয়ার্সের ব্যাটে সর্বনাশ নাইটদের। এই দুই তারকা ঝড়ো ফিফটিতে রোববার বেঙ্গালুরু ৪ উইকেটে তুলল ২০৪ রান।

অথচ খেলার দ্বিতীয় ওভারে বরুণ চক্রবর্তীর জোড়া আঘাতে শুরুটা বেশ ছিল কলকাতার। দ্বিতীয় বলে রাহুল ত্রিপাঠীকে ক্যাচ দিয়ে বিদায় নেন বিরাট কোহলি (৫)। এরপর ফেরান রজত পতিদাকে (১)। কিন্তু এরপর গ্লেন ম্যাক্সওয়েল শো। সর্বনাশ শাহরুখ খানের দলের।

পাওয়ার প্লের শেষ ওভারে অস্ট্রেলিয়ান ম্যাক্সওয়েল সাকিবকে চেপে ধরেন। সেই ওভারে একটি ছয় ও দুটি চার হাঁকান ম্যাক্সওয়েল। ১৭ রান পায় বেঙ্গালুরু। আগের ওভারেই অবশ্য মাত্র ৭ রান দেন সাকিব। কিন্তু পরে ছন্দ ধরে রাখা হয়নি। ২ ওভারে ২৪ রান দেওয়ায় অধিনায়ক এউইন মরগান আর বল দেননি সাকিবের হাতে।

৪৯ বলে ৯ চার ও ৩ ছয়ে ৭৮ রান করে তবেই ফেরেন ম্যাক্সওয়েল। পেসার প্যাট কামিন্সের বলে আউট তিনি। ডি ভিলিয়ার্সও ঠিকই ঝড় তুললেন। তিনি ৩৪ বলে ৯ চার ও ৩ ছয়ে অপরাজিত ৭৬ রানে। জেমিসন ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪ বলে ১১ রানে নটআউট। শেষ ১০ ওভারে ১২০ রান যোগ করে বেঙ্গালুরু।

এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে রোববার হতাশই করলেন সাকিব। আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪ ওভারে ২৩ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট।

Related Posts

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের
বিশেষ প্রতিবেদন

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের

0
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রানাকে নিয়ে স্বস্তির খবর

0
হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD