Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

সব সদস্যের একসঙ্গে পদত্যাগ

October 26, 2020
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সব সদস্যের একসঙ্গে পদত্যাগ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের (সিএসএ) ভালোর জন্য সোমবার এক সঙ্গে সব সদস্য পদত্যাগ করেছেন। এরআহগে সদস্যের কাউন্সিল হওয়ার পর সবার আলোচনায় উঠে এসেছিল

এরআগে রোববার পদত্যাগ করেছিলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ছয়জন পরিচালক। আজ (সোমবার) সকালে একসঙ্গে পদত্যাগ করেছেন বোর্ডের বাকি থাকা ১০ সদস্য।

সিএসএর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বেরেসফোর্ড উইলিয়ামস, চারজন অ-স্বতন্ত্র সদস্য এবং একজন স্বতন্ত্র সদস্য দেভেন ধর্মলিঙ্গাম পদত্যাগ করেন রোববার। তাদের পর আজ সকালে পদত্যাগ করলেন অ-স্বতন্ত্র পরিচালক জোলা থামাই এবং তিন স্বতন্ত্র পরিচালক ইউগেনিয়া কুমা আমেয়াও, মরিস স্কোম্যান এবং ভুয়োকাজি মেমানি সেডিল। টুইটারে এক বিবৃতির মাধ্যমে এ খবর জানিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।

বিবৃতিতে বলা হয়েছে, ‘সদস্যের কাউন্সিল হওয়ার পর সবার আলোচনায় উঠে এসেছিল যে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের ভালোর জন্য পুরো বোর্ডেরই পদত্যাগ করা উচিত। আজ সকালে সেটিই করেছে তারা। স্বতন্ত্র ও অ-স্বতন্ত্র সব পরিচালকই দায়িত্ব ছেড়ে দিয়েছেন।’

দক্ষিণ আফ্রিকার স্পোর্টস ফেডারেশন এবং অলিম্পিক কমিটির নির্দেশনা অনুযায়ী ক্রিকেট বোর্ডের জন্য অন্তর্বর্তীকালীন একটি পরিচালন কমিটি ঠিক করতে বলা হয়েছিল। তবে মেম্বারস কাউন্সিলের পরামর্শ থাকার পরেও তখনকার কমিটি ভাঙতে রাজি হয়নি ক্রিকেট সাউথ আফ্রিকা। তাই পুরো বিষয়টিকে দেশের ক্রীড়ামন্ত্রী নাথি থেতওয়ার কাছে হস্তান্তর করে দেয় অলিম্পিক কমিটি। পরে ক্রীড়ামন্ত্রী ক্রিকেট সাউথ আফ্রিকাকে ‘ন্যাশনাল স্পোর্টস এন্ড রিক্রিয়েশন অ্যাক্ট’ অমান্য করার যথাযথ কারণ দেখানোর জন্য মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দেয়। থেতওয়া আইসিসিতেও নোটিশ পাঠিয়ে রেখেছিলেন যে তিনি সাম্প্রতিক সময়ের সংকট উত্তরণে যথাযথ পদক্ষেপ নেবেন। যার ফলে এখন সরকারের হস্তক্ষেপমুক্ত হয়ে অলিম্পিক কমিটির সঙ্গে মিলে নতুন সাংগঠনিক কাঠামো দাঁড় করাতে পারবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। তবে এক্ষেত্রে আবার আছে ক্রীড়ামন্ত্রীর কড়া নির্দেশ। মঙ্গলবারের মধ্যে তাকে অন্তর্বর্তীকালীণ কমিটি গঠনের মাধ্যমে ভবিষ্যত পরিকল্পনার ব্যাপারে জানাতে হবে। সেই কমিটিতে আবার রাখার বাধ্যবাধকতা রয়েছে অন্তত একজন সাবেক ক্রিকেটারকে রাখার। এখন পদত্যাগ করা পরিচালকরা পুনরায় দায়িত্ব নিতে পারবেন কি না তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

Related Posts

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম

0
ঘরের মাঠে প্রথম ফাইফার, হাসানের কাছে কেন এত বিশেষ?
বিশেষ প্রতিবেদন

ইতিহাস নাকি হতাশা- শেষ দিনে কঠিন সমীকরণে বাংলাদেশ

0
তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD