Wednesday, July 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

দক্ষিণ আফ্রিকান লিগেও খেলছেন না তামিম

July 13, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
নতুন অতিথি আসছে তামিমের ঘরে
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

এবার ফ্রাঞ্চাইজি লিগ শুরু করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টটি শুরু হবে আগামী নভেম্বরে। আইপিএল-বিপিএলের মতো ২০ ওভারের এই লিগে খেলার আমন্ত্রণ পেয়েছিলেন তামিম ইকবাল। এ সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলবে এ কারণে দক্ষিণ আফ্রিকার টুর্নামেন্টে খেলবেন না বলে জানালেন তিনি।

টুর্নামেন্টে যে দল থেকে প্রস্তাব পেয়েছিলেন তামিম সেই দলের মালিক পাকিস্তান সুপার লিগের দল পেশোয়ার জালমির মালিক। তিনিই চেয়েছিলেন বাংলাদেশের ওপেনারকে। কিন্তু তামিম স্পষ্ট জানিয়ে দিলেন, ‘পিএসএলে আমি যে দলের হয়ে খেলি ঐ দলের মালিকই দক্ষিণ আফ্রিকা টি-টুয়েন্টি লিগে দল কিনেছেন। তার কাছ থেকেই খেলার প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু তখন বিপিএল হতে পারে। সেক্ষেত্রে আমি দেশের টুর্নামেন্টেই খেলবো।’
এদিকে তামিমের হঠাৎ কাউন্টি মিশন থেকে দেশে ফেরা নিয়ে এখনো গুঞ্জন আর আলোচনা চলছে। এবার জানা গেল বিনা পারিশ্রমিকে এসেক্সের হয়ে একটি ম্যাচ খেলে এসেছেন তিনি। তাদের দেয়া অর্থ ফিরিয়ে দিয়ে এসেছেন এই ওপেনার। এমনিতে ম্যাচ প্রতি প্রায় তিন হাজার পাউন্ড তামিমকে দেয়ার কথা ছিল।

কিন্তু এক ম্যাচ খেলেই দেশে ফিরে এসেছেন তামিম। বলা হচ্ছে আতঙ্কে লন্ডন ছেড়েছেন তিনি। তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকার মাথায় হিজাব থাকায় গত সোমবার ইস্ট লন্ডনের স্ট্রাটফোর্ডে কিছু শ্বেতাঙ্গ তরুণের বর্ণবাদী আচরণের শিকার হন। এরপর তার দল এসেক্সকে জানিয়ে লন্ডন ছাড়েন তামিম।

জানা গেছে ম্যাচপ্রতি তিন হাজার পাউন্ড করে ধরে এসেক্স বেশ কিছু টাকা তামিমকে অগ্রিম দিয়ে রাখে। কিন্তু দেশে ফেরার আগে তিনি সব টাকাই ফিরিয়ে দিয়েছেন এসেক্সকে। এমন কী একটি ম্যাচ খেলার টাকাও নেননি! তবে যাওয়া-আসার বিমানভাড়া ক্লাব দিয়েছে।

Previous Post

দৃশ্যপটে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী

Next Post

ইরফানের সেঞ্চুরিতে এইচপি শক্ত অবস্থানে

Related Posts

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়ায় পা রাখার আগেই আলোচনায় নাহিদ

5
হোয়াইটওয়াশ থেকে বাঁচতে বাংলাদেশের চাই ২০০
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়ে সিরিজে ব্যর্থতার কারণ জানালেন আশরাফুল

10
অনুমতি পেলেন না তাসকিন, তবে…
বিশেষ প্রতিবেদন

বিসিবির সমর্থন, এলপিএল ছাড়ার সিদ্ধান্ত তাসকিনের

2
Next Post
ইরফানের সেঞ্চুরিতে এইচপি শক্ত অবস্থানে

ইরফানের সেঞ্চুরিতে এইচপি শক্ত অবস্থানে

Discussion about this post

সর্বশেষ..

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

অস্ট্রেলিয়ায় পা রাখার আগেই আলোচনায় নাহিদ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু হতে এখনও কয়েক সপ্তাহ বাকি। এরই মধ্যে স্বাগতিক দেশের সংবাদমাধ্যমের নজরে চলে এসেছেন বাংলাদেশের...

হোয়াইটওয়াশ থেকে বাঁচতে বাংলাদেশের চাই ২০০

জিম্বাবুয়ে সিরিজে ব্যর্থতার কারণ জানালেন আশরাফুল

by cricbdadmin
0
10

হতাশার জিম্বাবুয়ে সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। একমাত্র টেস্টে হার, ওয়ানডে সিরিজে ধবলধোলাই এবং টি-টোয়েন্টি সিরিজের প্রথম...

অনুমতি পেলেন না তাসকিন, তবে…

বিসিবির সমর্থন, এলপিএল ছাড়ার সিদ্ধান্ত তাসকিনের

by cricbdadmin
0
2

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চলতি আসরে জাফনা কিংসের হয়ে খেলার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কা যাচ্ছেন না বাংলাদেশের পেসার তাসকিন...

এবার শুরু নতুন কুঁড়ি স্পোর্টর্সের চূড়ান্ত পর্ব

এবার শুরু নতুন কুঁড়ি স্পোর্টর্সের চূড়ান্ত পর্ব

by cricbdadmin
0
8

দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল। সকাল ১০টায় মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয়...

ক্লাব ক্রিকেট ধ্বংস করেছেন সুজন

বয়সভিত্তিক ক্রিকেটে সুজনকে নতুন দায়িত্ব দিল বিসিবি

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক ক্রিকেটের কার্যক্রম আরও শক্তিশালী করতে নতুন দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বোর্ডের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD