Wednesday, April 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

দক্ষিণ আফ্রিকাকে হারানোর মিশনে নামছে সাকিবহীন বাংলাদেশ

November 2, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
দক্ষিণ আফ্রিকাকে হারানোর মিশনে নামছে সাকিবহীন বাংলাদেশ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ব্যাট-বল হাতে দারুণ ছন্দে রয়েছেন সাকিব আল হাসান। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে যা দেখিয়েছেন তিনি। তবে চোটে পড়ে এ তারকা ছিটকে গেছেন বিশ্বকাপের বাকি অংশ থেকে। তাই আজ বিকেল ৪টায় তাকে ছাড়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততেই নামছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

এবারের বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে দলটি বরাবরই দুর্দান্ত। তাই আজ টাইগারদের কঠিন লড়াইয়ের মুখেই যে পড়তে হবে বলায় যায়। যদিও টাইগাররা সে চ্যালেঞ্জ জিততে তৈরি বলে জানিয়েছেন ডমিঙ্গো, ‘দেখুন, আমরা তো সব ম্যাচই জিততে চাই, জানি যে জয়ের তাড়নাটা অনেক সেই সঙ্গে হারলে হাতাশাটাও অনেক। আমাদের ফোকাসটা হল ওই ব্যাপারটায়, যে পথে এগিয়ে আমরা জয়টা পেতে পারি। আমরা সবাই জেতার চেষ্টা করছি।’

মঙ্গলবার নিজেদের ফিরে পেতে কী পরিকল্পনা বাংলাদেশে? এ ব্যাপারে ডমিঙ্গো বলেছেন, ‘এখন পর্যন্ত আমাদের ফলাফল ভালো নয়। তিনটা ম্যাচই আমরা খেলেছি সাবেক চ্যাম্পিয়নদের বিপক্ষে। তিনটাই ছিল ভালো দল। তবু এসব ম্যাচ থেকে আমাদের ইতিবাচক দিকটাই নিতে হবে, বিশেষ করে যেসব জায়গায় ভালো করেছি, সেসব মনে রাখতে হবে। চাপের মধ্যেও আমরা ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার বিপক্ষে ভালো কিছু করেছি। তবে ব্যাট হাতে আমরা কাজটা শেষ করে আসতে পারিনি।’

সোমবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, মঙ্গলবার সাকিবের জায়গায় খেলবেন শামীম পাটোয়ারী।

টানা তিন হারে কার্যত সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের। শেষ দুই ম্যাচ থেকে কী পাওয়ার আছে টাইগারদের। এ ব্যাপারে ডমিঙ্গো বলেন, ‘টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় পর্বে বাংলাদেশ এর আগে শুধু একটা ম্যাচই জিতেছে। কাজেই রেকর্ডটা ভালো করে নেওয়ার সুযোগ আছে আমাদের সামনে। ম্যাচগুলো জেতার চেষ্টা করা এবং জেতা আমাদের অনেক দূর এগিয়ে নেবে। এই দুই ম্যাচে তাই অনেক কিছুই করার আছে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচের আগে আপাতত আমার পুরো মনোযোগ কালকের (আজ) ম্যাচের দিকে।’

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল যে প্রত্যাশা মেটাতে পারেনি, সেটি মানছেন ডমিঙ্গোও। কিন্তু তার মতে, বাংলাদেশ এতটাও খারাপ খেলেনি যে তাদের সমালোচনার শূলে চড়াতে হবে, ‘আন্তর্জাতিক খেলাধুলায় ফলাফলটা খুবই গুরুত্বপূর্ণ। গত ১২ মাসে টি–টোয়েন্টি ক্রিকেটে দলটার জয়ের হারের যদি তাকান, সেটা কিন্তু অসাধারণ। বড় কিছু সিরিজ জিতেছি আমরা। আমি মনে করি সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন দলের কাছে অল্পের জন্য হেরে যাওয়া নিয়ে এত সমালোচনা হওয়াটা দলের প্রতি অন্যায়। টি–টোয়েন্টি সংস্করণে উন্নতির সুযোগ সব সময়ই থাকে। তারপরও দেখবেন আমাদের তরুণ কিছু খেলোয়াড় এগিয়ে এসেছে। বড় দলের বিপক্ষে তারা ভালো খেলছে।’

Previous Post

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশে শামিম

Next Post

জয়ের খাতা খুলতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Related Posts

পিএসএলে ফিরেই আলোচনায় মুস্তাফিজ
বিশেষ প্রতিবেদন

শেষ ওয়ানডের পরই পিএসএলে যাবেন মুস্তাফিজ?

1
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

নাহিদ রানার গতিতে মুগ্ধ

7
৩০০ উইকেট ক্লাবে নাঈম
বিশেষ প্রতিবেদন

৩০০ উইকেট ক্লাবে নাঈম

8
Next Post
জয়ের খাতা খুলতে ব্যাটিংয়ে বাংলাদেশ

জয়ের খাতা খুলতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

পিএসএলে ফিরেই আলোচনায় মুস্তাফিজ

শেষ ওয়ানডের পরই পিএসএলে যাবেন মুস্তাফিজ?

by cricbdadmin
0
1

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ এখনও নিষ্পত্তি হয়নি, কিন্তু শেষ ম্যাচের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। চট্টগ্রামের...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

নাহিদ রানার গতিতে মুগ্ধ

by cricbdadmin
0
7

আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট-সব জায়গাতেই নানা ধরনের বোলারের মুখোমুখি হয়েছেন পাকিস্তানের তরুণ অলরাউন্ডার সাদ মাসুদ। তবে তার ক্যারিয়ারে সবচেয়ে কঠিন...

৩০০ উইকেট ক্লাবে নাঈম

৩০০ উইকেট ক্লাবে নাঈম

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট লিগের নতুন আসরের প্রথম দিনেই স্মরণীয় কীর্তি গড়েছেন স্পিনার নাঈম হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ...

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

by cricbdadmin
0
3

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ সামনে রেখে ভিন্নধর্মী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ তিন পেসারকে...

চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

by cricbdadmin
0
5

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের উদ্বোধনী লড়াইয়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD