Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

‘তৃতীয়বার বাবা হচ্ছি, অবশ্যই রোমাঞ্চিত’

January 5, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
‘তৃতীয়বার বাবা হচ্ছি, অবশ্যই রোমাঞ্চিত’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ইংরেজি নতুন বছরের শুরুতেই নড়চেড়ে বসেছিলেন ভক্তরা! অন্তর্জালে সাকিব আল হাসানের একটি পোস্ট রীতিমতো ভাইরাল! কারণটাও সংগত। ছবিতে যে সাকিবকে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বেবি বাম্পে চুমু দিতে দেখা গেল। হ্যাঁ ঠিক তাই, বেবি বাম্প! শিশির সন্তানসম্ভবা।

শুরুতে ভক্তরা বিশ্বাস-অবিশ্বাসের দোলায় দুললেও খবর সত্য। তৃতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন সাকিব আল হাসান। রোববার দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জানালেন, তৃতীয়বারও দারুণ রোমাঞ্চ কাজ করছে।

আট বছরের বিবাহিত জীবনে সাকিব আল হাসান দুই সন্তানের বাবা হয়েছেন আগেই। বাবা হওয়ার স্বাদটা তার কাছে নতুন নয়। এবার বাংলাদেশ জাতীয় দলের এই তারকা অধীর হয়ে অপেক্ষায় আছেন তৃতীয় সন্তানের জন্য।

যুক্তরাষ্ট্র থেকে রোববার সকালে ঢাকায় ফিরেছেন সাকিব। বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হতেই অনেক প্রসঙ্গের সঙ্গে উঠে আসে তৃতীয় সন্তান প্রসঙ্গও। যার জন্মের অপেক্ষায় সাকিব।

সাকিব হাসিমুখ নিয়ে বলছিলেন, ‘এর আগে দুইবার এই (বাবা হওয়ার) অভিজ্ঞতা হয়েছে আমার। এটা নতুন কিছু নয়। তৃতীয়বার বাবা হচ্ছি এ নিয়ে অবশ্যই রোমাঞ্চিত। আমি সবার দোয়া চাই। সুস্থ-স্বাভাবিকভাবে যেন নতুন বাচ্চা পৃথিবীতে আসতে পারে। মা-বাচ্চা দুইজনই সুস্থ থাকতে পারে।’

এইতো গেল বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা ইররাম হাসানের জন্ম হয়েছে। এর আগে ২০১৫ সালের ৮ নভেম্বর জন্ম নেয় প্রথম কন্যা আলাইনা হাসান। জন্মসূত্রে দুই কন্যাই মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।

Related Posts

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
শততম টেস্টে রূপকথার সামনে দাঁড়িয়ে মুশফিক
বিশেষ প্রতিবেদন

টেস্টে ৭ হাজার রানে প্রথম বাংলাদেশি মুশফিক

0
প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD