Monday, April 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

তিন ম্যাচই ড্র, আলোচনায় মুশফিক, সালমান ও জিসান

November 4, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
তিন ম্যাচই ড্র, আলোচনায় মুশফিক, সালমান ও জিসান
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চলমান আসরে আজ চতুর্থ ও শেষ দিনের তিনটি ম্যাচই ড্রয়ে শেষ হয়েছে। তবে শেষ দিনে আলো কেড়েছেন ব্যাটসম্যানরা-সেঞ্চুরি করেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও সালমান হোসেন ইমন, আর মাত্র ছয় রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন তরুণ জিসান আলম।

ঢাকা ও সিলেটের মধ্যকার ম্যাচে শুরু থেকেই আলোচনায় ছিলেন মুশফিকুর রহিম। আগের দিনের ৯৩ রানের ইনিংসকে সেঞ্চুরিতে পরিণত করে ১১৫ রানে আউট হন তিনি। তাইবুর রহমানের বলে বোল্ড হওয়ার আগে ২০৫ বল খেলেন এই অভিজ্ঞ ব্যাটার, ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছক্কা। সিলেটের ইনিংস শেষ হয় ২৯০ রানে, ফলে ঢাকা পায় ২০ রানের লিড। ঢাকার হয়ে চারটি উইকেট নেন মোহাম্মদ রিপন মণ্ডল, দুইটি করে উইকেট ভাগ করে নেন নাজমুল ইসলাম অপু ও এনামুল হক।

দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত শুরু করে ঢাকা। জিসান আলম ও আনিসুল ইসলামের ৯৮ রানের উদ্বোধনী জুটিতে গতি আসে ইনিংসে। আনিসুল ৩৬ রানে আউট হলে জিসান আশিকুর রহমান শিবলিকে নিয়ে গড়েন আরেকটি ৭৭ রানের জুটি। তবে সেঞ্চুরির মাত্র ছয় রান দূরে থেমে যান জিসান, নাবিল সামাদের বলে আউট হওয়ার আগে ১২৫ বল খেলে ৯৪ রান করেন, যেখানে ছিল ৯টি চার ও ৪টি ছক্কা।

শিবলি অপরাজিত থাকেন ৫৯ রানে। ইনিংস ঘোষণার সময় ঢাকার স্কোর ২ উইকেটে ২২২। সিলেট চার ওভারে ১৩ রান করার পর ম্যাচ ড্র হয়। ম্যাচসেরা হয়েছেন প্রথম ইনিংসে ১২২ রান করা মাহিদুল ইসলাম অঙ্কন।

অন্যদিকে ময়মনসিংহ ও রংপুরের ম্যাচেও ব্যাটসম্যানদের দৃঢ়তা দেখা যায়। প্রথম ইনিংসে ময়মনসিংহের বিশাল ৫৫৫ রানের জবাবে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় রংপুর। নাঈম ইসলাম ২৩ রানে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। নাসির হোসেন ১৯ রান ও অধিনায়ক আকবর আলী ৭ রান করেন। ম

য়মনসিংহের পক্ষে তিনটি উইকেট নেন আরিফ আহমেদ, দুইটি করে উইকেট ভাগ করে নেন আবু হায়দার রনি ও শহিদুল ইসলাম। ফলো-অন করে দ্বিতীয় ইনিংসে ভালো শুরু করে রংপুর—উদ্বোধনী জুটিতে যোগ হয় ৫০ রান। শেষে ২ উইকেটে ১১২ রানে দিন শেষ হয় এবং ম্যাচটি ড্র ঘোষণা করা হয়। রংপুরের আব্দুল্লাহ আল মামুন অপরাজিত থাকেন ৮৫ বলে ৬৯ রানে। ম্যাচসেরা হয়েছেন ময়মনসিংহের আব্দুল মজিদ।

চট্টগ্রাম ও বরিশালের ম্যাচেও শেষ দিনে জ্বলে ওঠেন বরিশালের ব্যাটার সালমান হোসেন ইমন। ১৬৬ রানে দিন শুরু করা বরিশাল শেষ পর্যন্ত ইনিংস ঘোষণা করে ২৫৯ রানে। সালমান খেলেন ২৪২ বলের ধৈর্যশীল ও অপরাজিত ইনিংস, যেখানে ছিল ১২টি বাউন্ডারি। চট্টগ্রামের হয়ে দুটি উইকেট নেন হাসান মুরাদ।

চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৫ রান করেই ইনিংস ঘোষণা করলে বরিশালের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩৪ রান। বরিশাল ৯ ওভারে ১৯ রান করার পরই ম্যাচটি ড্র ঘোষণা করা হয়। ম্যাচসেরা হয়েছেন সালমান হোসেন ইমন।

Previous Post

আকবরের নেতৃত্বে এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ

Next Post

আয়ারল্যান্ড সিরিজের জন্য শান্তর নেতৃত্বে বাংলাদেশ দল ঘোষণা

Related Posts

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

4
এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন
অনান্য খেলা

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

5
লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

5
Next Post
জয়ের সেঞ্চুরিতে ম্যাচ বাঁচাল বাংলাদেশ

আয়ারল্যান্ড সিরিজের জন্য শান্তর নেতৃত্বে বাংলাদেশ দল ঘোষণা

Discussion about this post

সর্বশেষ..

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করেছে দলবদলের আনুষ্ঠানিকতা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয় দুই দিনজুড়ে ছিল ক্রিকেটারদের আনাগোনায় সরগরম, যেখানে...

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

by cricbdadmin
0
5

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের এক বাস্তবতা ছিল আর্থিক অনিশ্চয়তা, বিশেষ করে ক্রিকেট ও ফুটবলের বাইরে থাকা খেলোয়াড়দের জন্য। সেই বাস্তবতায় পরিবর্তনের...

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

by cricbdadmin
0
5

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথম দিনে জাতীয় দলের দুই অধিনায়ক লিটন দাস...

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নতুন মৌসুমকে সামনে রেখে চমক দেখিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুতে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের ইঙ্গিত দিলেও...

২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি

২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি

by cricbdadmin
0
4

পূর্বাচলে নির্মাণাধীন ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি) নিয়ে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন ধরে চলমান এই প্রকল্পটি ২০৩১...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD