Wednesday, August 5, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

তিন নম্বর হারাচ্ছেন সাকিব, আসছেন শান্ত

January 19, 2021
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
তিন নম্বর হারাচ্ছেন সাকিব, আসছেন শান্ত
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

স্বপ্নের মতো বিশ্বকাপ কেটেছে তার। ২০১৯ বিশ্বকাপে প্রিয় পজিশন ৩ নম্বরে নেমেছেন সাকিব আল হাসান। সাফল্য ধরা তার হাতে। ৮ ইনিংসে ৬০৬ রান করেন সাকিব। হয়ে যান বিশ্বকাপের সেরা ব্যাটসম্যানদের একজন। লম্বা বিরতির পর ক্রিকেটে ফিরে সেই ৩ নম্বরে আর ব্যাটিং করতে পারছেন না তিনি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিনে ব্যাটিং করবেন বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন।

যদিও বাংলাদেশে ৩ নম্বরে ব্যাটিং করা ব্যাটসম্যানদের মধ্যে সাকিবের রেকর্ড সবচেয়ে ভাল। ২৩ ওয়ানডেতে তিনে ব্যাটিং করে ২টি সেঞ্চুরি ও ১১টি ফিফটিতে ১১৭৭ রান করেছেন সাকিব। গড় ৫৮.৮৫ ও স্ট্রাইকরেট ৮৮.৭৬।

কিন্তু প্রিয় পজিশন তিন নম্বর নাজমুল হোসেন শান্তকে দিয়ে দিতে হচ্ছে। এমনই ইঙ্গিত দিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজর আগে সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বাংলাদেশের ব্যাটিং অর্ডার সম্পর্কে একটি ধারণা দেন। জানালেন, ‘ছেলেদের সঙ্গে কথা বলেছি। ওরা নিজেদের ভূমিকা জানে। আমরা এখনও একাদশ ঠিক করিনি। আজ ওরা জেনে যাবে, ওদের ব্যাটিং পজিশন কি হতে যাচ্ছে। গণমাধ্যম জানার আগেই ওরা জানবে, কে কোথায় ব্যাট করবে। শান্ত খুব ভালো ছন্দে আছে। সাকিবের ফেরাটা দারুণ একটা ব্যাপার। তিন নম্বরে ওর অবিশ্বাস্য একটা বিশ্বকাপ কেটেছিল। এই মুহূর্তে আমি চার-পাঁচ-ছয়ে সাকিব-মুশফিক-রিয়াদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের কথা ভাবছি। এতে আমাদের মিডল অর্ডার হবে পরিণত এবং অভিজ্ঞতায় পূর্ণ। আমরা জানি, উপমহাদেশে মিডল অর্ডার খুব গুরুত্বপূর্ণ।’

তিন নম্বরে যখনই খেলেছেন সাকিব, রান পেয়েছেন। ওয়ানডেতে এই পজিশনে ২৩ ম্যাচে ৫৮.৫৮ গড়ে করেছেন এক হাজার ১৭৭ রান।

গত বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে যাননি সাকিব। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি দিয়ে ফিরেছেন। যদিও ছন্দে নেই তিনি। টুর্নামেন্টে ৯ ম্যাচ খেলে মাত্র ১১০ রান তুলেছেন। উইকেট নিয়েছেন ৬টি।

আর শান্ত বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে ৮ ম্যাচে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে তুলেছেন ৩০১ রান। এ অবস্থায় শান্তকে আরও সুযোগ দিতে চান কোচ ডমিঙ্গো। বলেন, ‘শান্ত খুব ভালো ছন্দে আছে। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ সিরিজে সে খেলেছে। কয়েকজন তরুণ ব্যাটসম্যানের উন্নতির ব্যাপারটা আমাদের নিশ্চিত করতে হবে। উপমহাদেশে টপ অর্ডার হলো তরুণ ব্যাটসম্যানের উন্নতির সেরা জায়গা। অনেক দিন ধরে সাকিব আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। চার নম্বরে খেললে সে কিছুটা স্বস্তির জায়গা পাবে। আমরা জানি, ও বিশ্বমানের খেলোয়াড়। এই ব্যাটিং লাইন আপ ভবিষ্যতের কোনো সুর বেঁধে দেবে না। বিশ্বকাপের জন্য এখনও অনেক পথ বাকি।’

তামিম ইকবাল ও লিটন দাসের উদ্বোধনী জুটিতে ঠিকই থাকছে। সৌম্যকে মিডল অর্ডারে ভাবছেন কোচ।

Previous Post

বেক্সিমকোর চেয়ে বাংলাদেশ লেখা ছোট কেন?

Next Post

চারে ব্যাট করতে সমস্যা নেই সাকিবের: তামিম

Related Posts

রেকর্ডের পর রেকর্ড, দ্রুততম ২৫০ উইকেট তাইজুলের
বিশেষ প্রতিবেদন

স্পিন নয়, বাংলাদেশের ভরসা পেসাররা-জানালেন হান্নান

0
বিশ্বকাপে যেখানে প্রথম সৈকত
বিশেষ প্রতিবেদন

শরফুদ্দৌলা সৈকতকে নিয়ে বিভ্রান্তি, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিল বিসিবি

0
বাংলাদেশ-মালয়েশিয়া লড়াইয়ের মঞ্চ তৈরি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ-মালয়েশিয়া লড়াইয়ের মঞ্চ তৈরি

0
Next Post
চারে ব্যাট করতে সমস্যা নেই সাকিবের: তামিম

চারে ব্যাট করতে সমস্যা নেই সাকিবের: তামিম

Discussion about this post

সর্বশেষ..

রেকর্ডের পর রেকর্ড, দ্রুততম ২৫০ উইকেট তাইজুলের

স্পিন নয়, বাংলাদেশের ভরসা পেসাররা-জানালেন হান্নান

by cricbdadmin
0
0

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে ডারউইনের উইকেটে মাহমুদুল হাসান জয়য়ের পাঁচ উইকেট শিকারের স্মৃতি নতুন করে আলোচনায় এলেও, আসন্ন বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টে...

বিশ্বকাপে যেখানে প্রথম সৈকত

শরফুদ্দৌলা সৈকতকে নিয়ে বিভ্রান্তি, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিল বিসিবি

by cricbdadmin
0
0

বাংলাদেশের প্রথম এবং একমাত্র আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে ঘিরে গত ৩ আগস্ট থেকে দেশের ক্রিকেটাঙ্গনে ব্যাপক...

বাংলাদেশ-মালয়েশিয়া লড়াইয়ের মঞ্চ তৈরি

বাংলাদেশ-মালয়েশিয়া লড়াইয়ের মঞ্চ তৈরি

by cricbdadmin
0
0

বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। সংক্ষিপ্ত এই সফরে স্বাগতিকদের দুটি ভিন্ন দলের বিপক্ষে মোট পাঁচটি ম্যাচ খেলবে তারা।...

বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ

বাংলাদেশ সিরিজের আগেই চোটের ধাক্কা

by cricbdadmin
0
0

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত অস্ট্রেলিয়া। তবে সিরিজ শুরুর আগেই স্বাগতিক শিবিরে দেখা দিয়েছে...

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

আমিরাতে বসছে এশিয়া কাপ, ১৩ সেপ্টেম্বর ফাইনাল

by cricbdadmin
0
0

সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৮ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে নারী এশিয়া কাপের নতুন আসর। প্রায় দুই সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টের...

cale-cache-b ?>