বাংলাদেশ ক্রিকেট বোর্ড অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টের পূর্ণাঙ্গ স্কোয়াড ও ম্যাচ সূচি প্রকাশ করেছে। দেশের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে তিনটি দল-ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ এবং দুরন্ত একাদশ। বিশ্বকাপ চলাকালীন সময়েই নিজেদের মধ্যে প্রতিযোগিতায় নামবেন তারকা ক্রিকেটাররা, এমন ঘোষণা আগেই দিয়েছিল বিসিবি, এবার সেটিই বাস্তব রূপ পেল।
নতুন এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে ধূমকেতু একাদশের নেতৃত্বে থাকছেন লিটন কুমার দাস। তার সঙ্গে দলে রয়েছেন তানজিদ হাসান, সহ-অধিনায়ক মোহাম্মদ সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম।
দুর্বার একাদশের অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। এই দলে আরও আছেন হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ এবং আল ফাহাদ।
অন্যদিকে দুরন্ত একাদশের নেতৃত্ব দেবেন আকবর আলী। তার দলের সদস্যদের মধ্যে রয়েছেন জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম ভূঁইয়া (অঙ্কন), আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আবদুল গাফফার সাকলাইন, এস. এম. মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা এবং ইকবাল হোসেন ইমন।
টুর্নামেন্ট শুরুর আগে আগামী ৩ ও ৪ ফেব্রুয়ারি তিনটি দলই অনুশীলনে অংশ নেবে। ৫ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ। ৬ ফেব্রুয়ারি ধূমকেতুর বিপক্ষে মাঠে নামবে দুর্বার একাদশ, আর ৭ ফেব্রুয়ারি দুরন্ত একাদশের বিপক্ষে খেলবে দুর্বার। লিগ পর্ব শেষে সেরা দুই দল ৯ ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে।
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের সব ম্যাচই অনুষ্ঠিত হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
ধূমকেতু একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
দুর্বার একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ ও আল ফাহাদ।
দুরন্ত একাদশ
আকবর আলী (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম ভূঁইয়া (অঙ্কন), আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আবদুল গাফফার সাকলাইন, এস. এম. মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা ও ইকবাল হোসেন ইমন।










Discussion about this post