Saturday, October 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

তামিম থেকে তাসকিন সবাই মাতলেন ঈদ আনন্দে

March 31, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
তামিম থেকে তাসকিন সবাই মাতলেন ঈদ আনন্দে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তারকারা উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করছেন। পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছা বিনিময় করেছেন ভক্তদের সঙ্গে।

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ বাবা ও সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘আসসালামুআলাইকুম, সবাইকে ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক টু এভরিওয়ান।’ তাঁর এই পোস্ট ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে।

উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস পরিবারের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমাদের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আশা করি এই উপলক্ষ আমাদের সবাইকে আরও বিনয়ী ও একে অপরের প্রতি সহায়ক হতে সাহায্য করবে। আমরা সবাই মিলে শান্তিপূর্ণ পৃথিবী গড়তে পারি।’

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তাঁর বার্তায় লিখেছেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।’

তরুণ ক্রিকেটার তাওহিদ হৃদয় তাঁর গ্রামের বাড়িতে ঈদ উদযাপনের অভিজ্ঞতা শেয়ার করেছেন। বাবার সঙ্গে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘দেশের মাটিতে আছি, গ্রামের ঈদগাহে নামাজ আদায় করলাম, বাবা-মায়ের হাসিমুখ দেখতে পেলাম; এক জীবনে আর কি লাগে!! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাইকে। আল্লাহ আপনার এবং আপনার পরিবারের ওপর রহমত নাজিল করুক। আল্লাহু আকবার, ঈদ মোবারক।’

অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ তাঁর ঈদ উদযাপনের মুহূর্ত শেয়ার করে লিখেছেন, ‘ঈদের সুন্দর সকাল।’

পেসার শরীফুল ইসলাম তাঁর পোস্টে লিখেছেন, ‘ঈদ মোবারক। তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!’

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘এই ঈদে আল্লাহ আপনার সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও সুখ বয়ে আনুক। ঈদ মোবারক।’

বাংলাদেশের ক্রীড়া তারকাদের এই ঈদ উদযাপন ভক্তদের মাঝেও ব্যাপক আনন্দ ছড়িয়ে দিয়েছে। তাঁদের পোস্টে মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে, ভক্তরাও শুভেচ্ছা জানিয়ে নিজেদের ভালোবাসা প্রকাশ করছেন। ঈদ উৎসবের এই আবেগ ক্রীড়াঙ্গনের তারকা ও তাঁদের অনুসারীদের আরও কাছাকাছি নিয়ে এসেছে।

Related Posts

দারুণ শুরুর পরও দিন শেষে আক্ষেপ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

দারুণ শুরুর পরও দিন শেষে আক্ষেপ বাংলাদেশের

0
অস্ট্রেলিয়া মিশনের শুরুতেই পথ হারাল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়া মিশনের শুরুতেই পথ হারাল বাংলাদেশ

0
জ্যোতির মন্থর ব্যাটিং, রিতুর লড়াইয়ে দেড়শ পেরোল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

জ্যোতির মন্থর ব্যাটিং, রিতুর লড়াইয়ে দেড়শ পেরোল বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD