Tuesday, April 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

তাইজুলের ৫ উইকেট, তারপরও এগিয়ে দক্ষিণ আফ্রিকা

October 21, 2024
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
তাইজুলের ৫ উইকেট, তারপরও এগিয়ে দক্ষিণ আফ্রিকা
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

মিরপুরের উইকেট সেই চিরায়ত অবস্থা থেকে বের হতে যেন পারছেই না। এখানে ব্যাটারদের জন্য রীতিমতো বধ্যভূমি। রান তুলতে গিয়ে হয়রান ব্যাটাররা। গোটা দিনে পড়ল ১৬ উইকেট। যদিও টেস্টে বাংলাদেশের চেয়ে এগিয়ে থেকেই প্রথম দিনটা শেষ করল দক্ষিণ আফ্রিকা।

ম্যাচে তাইজুল ইসলামের ঘূর্ণিতে বিপাকে পড়ে এক পর্যায়ে ১০৮ রানেই ৬ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। যদিও প্রতিরোধ গড়েছেন টেল এন্ডার ব্যাটসম্যান কাইল ভেরেইনি ও উইয়ান মুল্ডার। সপ্তম উইকেটে তারা দুজন ৩২ রান করেন। ৪১ ওভারে ৬ উইকেট হারিয়ে প্রোটিয়াদের রান ১৪০। লিড বেড়ে হয় ৩৪। ভেরেইনি ১ চারে ১৮ ও মুল্ডার ৩ চারে ১৭ রানে মঙ্গলবার ব্যাট করতে নামবেন।

মিরপুর টেস্টে ১ম ইনিংসে বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে ১০৬ রান তুলে। এটি মিরপুর টেস্টের এক ইনিংসে দ্বিতীয় সর্বনিম্ন। সবচেয়ে কম রানে অলআউট হওয়ার বিব্রতকর রেকর্ডটা বাংলাদেশের। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ৮৭।

বাংলাদেশের ব্যাটিংয়ের জবাবে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান তুলে প্রথমদিন শেষ করে দক্ষিণ আফ্রিকা।

ব্যাটসম্যানদের ব্যর্থতার দিন বাঁহাতি স্পিনে আলো ছড়ালেন তাইজুল ইসলাম। বাংলাদেশের পক্ষে ৫ উইকেট তিনি। চতুর্থ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে দুইশ উইকেট পূর্ণ হয় এই স্পিনারের।

ক্যারিয়ারের দুইশ উইকেট পূর্ণ করেন তিনি। দেশের হোম অব ক্রিকেটে তিনিই এখন সর্বোচ্চ উইকেটশিকারী। দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৪০ ওভার পর্যন্ত মিরপুরে তাইজুলের সংগ্রহ ৭৯ উইকেট। ১৬ ম্যাচে ইনিংসে ৪ বার ৫ বার তার বেশি উইকেট নেন বাঁহাতি স্পিনার।

এই রেকর্ডটি এতোদিন ছিল সাকিব আল হাসানের। মিরপুরে ২১ ম্যাচে ৮ বার ইনিংসে ৫ বা তার বেশি উইকেটসহ সাকিবের মোট শিকার ৭৬ উইকেট। ১২ ম্যাচে ৫৮ উইকেট নিয়ে তিন নম্বরে মেহেদী হাসান মিরাজ।

টেস্টে দেশের মাঠে সর্বোচ্চ উইকেটের দৌড়েও সাকিবকে ছুঁয়ে ফেলার পথে তাইজুল। বাংলাদেশের সাকিবের উইকেট ১৬৩টি। তাইজুলের ১৬২ উইকেট তুলেছেন।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস: ৪০.১ ওভারে ১০৬ (জয় ৩০, সাদমান ০, মুমিনুল ৪, শান্ত ৭, মুশফিক ১১, লিটন ১, মিরাজ ১৩, জাকের ২, নাঈম ৮, তাইজুল ১৬, হাসান ৪*; রাবাদা ১১-৪-২৬-৩, মুল্ডার ৮-৪-২২-৩, মহারাজ ১৬.১-৪-৩৪-৩, পিট ৫-১-১৯-১)।

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৪১ ওভারে ১৪০/৬ (মার্করাম ৬, ডি জর্জি ৩০, স্টাবস ২৩, বেডিংহ্যাম ১১, রিকেলটন ২৭, ব্রিটস্কি ০, ভেরেইনা ১৮*, মুল্ডার ১৭*; হাসান ৮-১-৩১-১, মিরাজ ১০-০-৩৩-০, তাইজুল ১৫-২-৪৯-৫, নাঈম ৮-০-২০-০)।
(প্রথম দিন শেষে)

Previous Post

ঢাকা টেস্টে না থেকেও যেন আছেন সাকিব!

Next Post

ঢাকা টেস্ট বাঁচাতে কঠিন পরীক্ষায় বাংলাদেশ

Related Posts

প্রশংসায় ভাসছেন রিশাদ
বিশেষ প্রতিবেদন

রিশাদকে নতুন উচ্চতায় নিতে চান মুশতাক

6
প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

৪ মে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ, ফিরছে রেলিগেশন

5
হৃদয়-শামীমের ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-শামীমের ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

6
Next Post
ঢাকা টেস্ট বাঁচাতে কঠিন পরীক্ষায় বাংলাদেশ

ঢাকা টেস্ট বাঁচাতে কঠিন পরীক্ষায় বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

প্রশংসায় ভাসছেন রিশাদ

রিশাদকে নতুন উচ্চতায় নিতে চান মুশতাক

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেটে লেগ স্পিনার নিয়ে আশাবাদের গল্প খুব বেশি শোনা যায়নি। সেই শূন্যতায় গত কয়েক বছরে নতুন আলো হয়ে উঠেছেন...

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

৪ মে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ, ফিরছে রেলিগেশন

by cricbdadmin
0
5

আগামী ৪ মে থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ২০২৫-২৬ মৌসুম। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ এই আসর...

হৃদয়-শামীমের ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

হৃদয়-শামীমের ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে কঠিন পরিস্থিতি থেকে দারুণ এক জয়ের গল্প লিখেছে বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের ৬ উইকেটে হারিয়ে...

বড় লক্ষ্য ছুঁড়ে দিয়ে এগিয়ে নিউজিল্যান্ড, ইতিহাসের সামনে বাংলাদেশ

বড় লক্ষ্য ছুঁড়ে দিয়ে এগিয়ে নিউজিল্যান্ড, ইতিহাসের সামনে বাংলাদেশ

by cricbdadmin
0
4

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে শুরুতেই ধাক্কা খেলেও দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় নিউজিল্যান্ড। টিম রবিনসনের আগাম বিদায়ের পর কেতেন ক্লার্ক ও...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টুয়েন্টি সিরিজের শুরুতেই কৌশলগত সিদ্ধান্তে এগিয়ে থাকতে চেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে আজ ম্যাচে টসে জিতে আগে বোলিং নেওয়ার সিদ্ধান্ত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD