Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ঢাকা ফিরেই আইপিএল মিশনে ছুটবেন মুস্তাফিজ

April 3, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ঢাকা ফিরেই আইপিএল মিশনে ছুটবেন মুস্তাফিজ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

তিনি এখনো পা রাখেন নি বাংলাদেশে। দেড় মাসের সফর শেষে রোববার ঢাকায় পা রাখার কথা। কিন্তু ফিরে বিশ্রামের সুযোগ পাবেন না মুস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মিশনে দেশ ছাড়বেন একদিন পরই। রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন বাংলাদেশের এই পেসার। নিউজিল্যান্ড সফর শেষে রোববার বাংলাদেশে ফিরবেন মুস্তাফিজ। এরপর সোমবারই আইপিএলের মিশনে দেশ ছাড়বেন কাটার মাস্টার।

গত শনিবার ছাড়পত্র পান তিনি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন বলেন, ‘মুস্তাফিজকেও ছাড়পত্র দেওয়া হয়েছে।’ এর অর্থ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত দুই টেস্টের সিরিজে সাকিব আল হাসানের মতো দলে থাকছেন না মুস্তাফিজ। তিনি তখন আইপিএল খেলবেন রাজস্থান রয়্যালসের হয়ে। সাকিব আছেন কলকাতা নাইট রাইডার্সে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূত্রে জানা গেছে ৫ এপ্রিল আইপিএল খেলতে বাংলাদেশ ছাড়বেন দ্য ফিজ। সোমবার দেশ ছাড়লেও রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম ম্যাচটিতে মাঠে নামতে পারবেন কীনা তা নিশ্চিত নয়।

ভারতেও বেড়েছে করোনা সংক্রমণ। এ অবস্থায় গিয়ে সে দেশের নিয়ম অনুযায়ী ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে মুস্তাফিজকে। এই পেসারের কোয়ারেন্টাইন পর্ব শেষ হওয়ার আগে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে রাজস্থান। আগামী ১২ এপ্রিল লড়বে পাঞ্জাব কিংসের সঙ্গে। তার আগেই ৯ এপ্রিল শুরু হবে আইপিএল।

আইপিএলে মুস্তাফিজ নিজের প্রথম আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন। আর দলটির শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন কাটার মাস্টার। জিতেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। এরপর মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলেন মুস্তাফিজ। এবার রাজস্থান শিবিরে। ভিত্তিমূল্য ১ কোটি রুপেতে তাকে কিনেছে দলটি।

Related Posts

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের
বিশেষ প্রতিবেদন

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের

0
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রানাকে নিয়ে স্বস্তির খবর

0
হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD