Tuesday, March 24, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ঢাকা টেস্টে না থেকেও যেন আছেন সাকিব!

October 20, 2024
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মাঠে সাকিবের ব্যস্ততা শুরু
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

তিনি দলে নেই। দেশেও নেই। তারপরও সেই সাকিব আল হাসানই আলোচনায়। সোমবার শুরু মিরপুর টেস্ট। প্রস্তুত বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। কিন্তু এই টেস্ট ঘিরে যতো আলোচনা সাকিবকে ঘিরেই। এটিই হতে পারতো এই মহাতারকার শেষ টেস্ট। কিন্তু তা হয়নি। এটা ভালভাবে নেয়নি সাকিব ভক্তরা।

তাইতো সাকিবের পক্ষে-বিপক্ষে শক্তি প্রদর্শনীর মহড়া হয়ে গেলো আজ রোববার মিরপুরে। মিছিল, স্লোগান, ধাওয়া-পাল্টা ধাওয়ায় স্টেডিয়ামের চারপাশে অন্যরকম এক দৃশ্য! ক্রিকেটীয় আলোচনা একেবারে উধাও!

এরমধ্যেই সোমবার শুরু ঢাকা টেস্ট। দুই ম্যাচ সিরিজের প্রথমটি মিরপুরে শুরু এদিন সকাল ১০টায়।

এ অবস্থায় ক্রিকেটে মনোযোগ রাখাটাই কঠিন। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছিলেন, “সত্যি বললে, কঠিন (চারপাশের পরিস্থিতি)। তবে আমার মনে হয়, এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। এসব নিয়ে খুব বেশি চিন্তা করা মানে তাই সময় নষ্ট। যত বেশি সম্ভব খেলাটায় মনোযোগ রাখতে চাই। খুব গুরুত্বপূর্ণ দুটি টেস্ট ম্যাচ। আমার মনে হয়, ক্রিকেটাররা সেদিক থেকে খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে এবং চেষ্টা করছে সেটায় মনোযোগ রাখার। আমার মনে হয়, বাইরের জিনিস এখন কারও মাথাতেই নেই। যেহেতু আগামী কালই খেলা, সবাই খেলায় মনোযোগ দিচ্ছে।”

সাকিব মনে করেন ম্যাচটা দেশে খেরে বিদায় নিলে ভাল হতো সাকিবের, “আমার মনে হয় (সাকিব আল হাসান) বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। শুধু বাংলাদেশের কথা বলব না। বিশ্বেরই অন্যতম সেরা। তবে এটা খুবই দুর্ভাগ্যজনক (মিরপুর টেস্টে সাকিবের না থাকা)। যেকোনো কারণেই হয়নি। অবশ্যই এটা তো আমি ব্যক্তিগতভাবে অনুভব করি। প্রত্যেকটা খেলোয়াড়ও মনে করে যে এটা পাওনা থেকেই গেল।”

দক্ষিণ আফ্রিকা দলে নেই অধিনায়ক টেম্বা বাভুমা। অনেকটা নতুন দল তাদের। ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম।

প্রোটিয়াদের সঙ্গে লড়াইটা একপেশে বাংলাদেশের। ১৪ লড়াইয়ের ১২টিই হার মেনেছে বাংলাদেশ। দুটি ম্যাচ ড্র হয়েছে বৃষ্টির বদন্যতায়!

Previous Post

ধারাভাষ্যে নেই তামিম ইকবাল, আছেন কারা?

Next Post

তাইজুলের ৫ উইকেট, তারপরও এগিয়ে দক্ষিণ আফ্রিকা

Related Posts

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি
বিশেষ প্রতিবেদন

নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন, চার সদস্যে নতুন কমিটি

5
মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ
বিশেষ প্রতিবেদন

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

3
পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার
বিশেষ প্রতিবেদন

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

7
Next Post
তাইজুলের ৫ উইকেট, তারপরও এগিয়ে দক্ষিণ আফ্রিকা

তাইজুলের ৫ উইকেট, তারপরও এগিয়ে দক্ষিণ আফ্রিকা

Discussion about this post

সর্বশেষ..

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি

নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন, চার সদস্যে নতুন কমিটি

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে নির্বাচক প্যানেল গঠনে বড় পরিবর্তন আনলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো চার সদস্যের নির্বাচক কমিটি ঘোষণা করা...

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

by cricbdadmin
0
3

ঈদের ছুটির মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) প্রশাসনিক অঙ্গনে আলোচনা থেমে নেই। ছুটির আবহে হঠাৎ করেই পরিচালনা পর্ষদে পরিবর্তন এবং...

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

by cricbdadmin
0
7

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর শুরু হচ্ছে আগামী ২৬ মার্চ। এবারের টুর্নামেন্টে বাংলাদেশের ছয় ক্রিকেটার অংশ নিচ্ছেন। ইতোমধ্যে সোমবার...

একদিন পরই ফিরবেন মুশফিক, আশ্বাস প্রতিমন্ত্রীর

জেদ্দার দুশ্চিন্তা পেরিয়ে ঈদের প্রশান্তি, দোয়া চাইলেন মুশফিক

by cricbdadmin
0
4

পবিত্র ঈদুল ফিতর মুসলিম জীবনে নিয়ে আসে অনাবিল আনন্দ, আত্মিক প্রশান্তি আর পারস্পরিক ভালোবাসার বার্তা। এই উৎসবের দিনটিকে ঘিরে সবার...

ছেলের রোজা ও পরিবারের সঙ্গে ঈদ, তাসকিনের আনন্দঘন দিন

ছেলের রোজা ও পরিবারের সঙ্গে ঈদ, তাসকিনের আনন্দঘন দিন

by cricbdadmin
0
5

ঈদ মানেই পরিবার, শিকড় আর স্মৃতির টান, এই চিরচেনা অনুভূতিকেই যেন নতুন করে ছুঁয়ে দেখলেন তাসকিন আহমেদ। আর সেই আবেগের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD