Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ঢাকায় পা রাখা উইন্ডিজ দলের সবাই করোনা নেগেটিভ

January 12, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ঢাকায় পা রাখা উইন্ডিজ দলের সবাই করোনা নেগেটিভ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বাংলাদেশ সফরে এসে ওয়েস্ট ইন্ডিজ দল টিম হোটেল সোনারগাঁওয়ে কোয়ারেন্টিনে আছে। তার আগেই তাদের দিতে হয়েছিল প্রথম ধাপের করোনা পরীক্ষা। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, সে পরীক্ষায় সফরকারীদের সবাই করোনা নেগেটিভ। উইন্ডিজ দলের মিডিয়া ম্যানেজার ডারিও বার্থলে ব্যাপারটি নিশ্চিত করেছেন।

ডারিও বার্থলে বলেন, ‘আমাদের দলের সবাই সুস্থ আছে। সবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আমাদের দ্বিতীয় পরীক্ষা হবে আগামী বৃহস্পতিবার। আশা করছি এদিন থেকেই আমরা নিজেদের মধ্যে অনুশীলন শুরু করতে পারব। তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়।’

সফরকারীদের দ্বিতীয় করোনা পরীক্ষা মঙ্গলবার হওয়ার কথা থাকলেও দুই দিন পিছিয়ে বৃহস্পতিবার হবে। টেস্ট ও ওয়ানডে দলের খেলোয়াড়, কোচিং স্টাফসহ প্রায় ৪০ জনের বহর নিয়ে বাংলাদেশ সফরে এসেছে ক্যারিবীয়রা।

ক্যারিবীয় দল আছে রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁয়। সেখানে সবধরনের করোনা প্রটোকল মেনেই থাকছে দলটি। আরও দুদিন তাদের থাকতে হবে কোয়ারেন্টাইনে। ১৪ জানুয়ারি থেকে নিজেদের মধ্যে অনুশীলন শুরু করতে পারবে তারা।

প্রথমবারের আগামী বৃহস্পতিবার বিসিবি একাডেমি মাঠে মতো অনুশীলন করবে ক্যারিবীয়রা। যেখানে ১৪ থেকে ১৭- এ চারদিন অনুশীলনের পর আগামী ১৮ জানুয়ারি বিকেএসপিতে নিজেদের মধ্যেই গা গরমের ম্যাচে অংশ নেবে সফরকারীরা।

২০ জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে বাংলাদেশ সিরিজ শুরু হবে উইন্ডিজের। ২২ জানুয়ারি একই মাঠে দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামে। এর আগে তারা ১৮ জানুয়ারি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বিকেএসপিতে।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল
জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল অ্যামব্রিস (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জশুয়া ডি সিলভা, জাহমার হ্যামিল্টন, শেমার হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, কজর্ন অটলে, রভম্যান পাওয়েল, রায়মন রেইফার, হেইডেন ওয়ালশ ও কিওন হোর্ডিং।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, রাহকিম কর্নওয়াল, জশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শায়েন মসেলে, ভিরাসামি পারমল, কেমার রোচ, রায়মন রেইফার ও জোমেল ওয়ারিকান।

Related Posts

হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
প্রতিমাসেই মিলবে আইসিসির সেরার স্বীকৃতি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বাছাইয়ের নিয়ম বদলাল আইসিসি

0
লিটনের ৫ রানের আক্ষেপ
বিশেষ প্রতিবেদন

চাপে ব্যাটিং উপভোগ করি, বললেন সেঞ্চুরিয়ান লিটন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD