Wednesday, March 4, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ডেভিড হেম্পের সঙ্গে চুক্তি নবায়ন করছে বিসিবি

February 27, 2026
in বিশেষ প্রতিবেদন, বিশেষজ্ঞ কলাম, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ডেভিড হেম্পের সঙ্গে চুক্তি নবায়ন করছে বিসিবি
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ডেভিড হেম্পের সঙ্গে চুক্তি আরও এক বছরের জন্য নবায়ন করতে যাচ্ছে। ফলে জাতীয় দল, হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি) এবং নারী দলের সঙ্গে কাজ করা এই কোচ আবারও দেশের ক্রিকেটে নিজের দায়িত্ব পালন করবেন। চলতি মাসেই তার আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

বারমুডার এই কোচ ২০২৩ সালের মে মাস থেকে বাংলাদেশে কাজ করছেন। শুরুতে তিনি এইচপি ইউনিটের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাকে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়। যদিও দুই বছর মেয়াদে নিয়োগ পেয়েছিলেন, ২০২৫ সালের শুরু থেকেই ছুটিতে ছিলেন তিনি।

তার অনুপস্থিতিতে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে। সে সময় অস্থায়ী ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। এছাড়া গত বছরের নভেম্বর থেকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আশরাফুল।

ছুটি শেষে দেশে ফিরে ডেভিড হেম্প আবারও কাজ শুরু করেন। প্রথমে এইচপি দলের সঙ্গে যুক্ত হন, এরপর কাজ করেন নারী দলের সঙ্গেও। সবশেষ নারী দল টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নিতে থাইল্যান্ডে গেলে দলের সঙ্গে ছিলেন তিনি। বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন হেম্প, তবে নতুন চুক্তির মাধ্যমে আবারও বিসিবির সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হতে যাচ্ছেন।

বাংলাদেশের বাইরে ডেভিড হেম্পের রয়েছে সমৃদ্ধ কোচিং অভিজ্ঞতা। তিনি পাকিস্তান নারী দলের কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের নারী দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। নারীদের বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টারস দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

 

Previous Post

অসুস্থতা কাটিয়ে মাঠে ফিরলেন তাসকিন

Next Post

বিশ্বকাপের আগে ব্যস্ত সূচি বাংলাদেশের

Related Posts

লিটন আউট, বিজয় ইন
বিশেষ প্রতিবেদন

বিসিবির স্পষ্ট বক্তব্য না এলে মাঠে ফিরবেন না বিজয়

2
এশিয়ান মঞ্চে ৪৬ বছর পর প্রত্যাবর্তন, সাহসী সূচনা মেয়েদের
অনান্য খেলা

এশিয়ান মঞ্চে ৪৬ বছর পর প্রত্যাবর্তন, সাহসী সূচনা মেয়েদের

5
মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি
বিশেষ প্রতিবেদন

প্রধান নির্বাচক পদের আবেদন প্রক্রিয়া নিয়ে আপত্তি বাশারের

6
Next Post
বিশ্বকাপ বাছাইয়ে সাফল্যের রেশ, র‍্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের

বিশ্বকাপের আগে ব্যস্ত সূচি বাংলাদেশের

Discussion about this post

সর্বশেষ..

লিটন আউট, বিজয় ইন

বিসিবির স্পষ্ট বক্তব্য না এলে মাঠে ফিরবেন না বিজয়

by cricbdadmin
0
2

সন্দেহের ছায়া এখনও পুরোপুরি কাটেনি। ২০২৫ সালের বিপিএলে ফিক্সিং সন্দেহের তালিকায় নাম ওঠার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এনামুল হক...

এশিয়ান মঞ্চে ৪৬ বছর পর প্রত্যাবর্তন, সাহসী সূচনা মেয়েদের

এশিয়ান মঞ্চে ৪৬ বছর পর প্রত্যাবর্তন, সাহসী সূচনা মেয়েদের

by cricbdadmin
0
5

দীর্ঘ অপেক্ষার পর এশিয়ার বড় মঞ্চে বাংলাদেশের নাম। প্রতিপক্ষ শক্তিশালী চীন, গ্যালারিতে প্রবাসীদের কণ্ঠ, আর সামনে ইতিহাস গড়ার সুযোগ। জয়...

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি

প্রধান নির্বাচক পদের আবেদন প্রক্রিয়া নিয়ে আপত্তি বাশারের

by cricbdadmin
0
6

গাজী আশরাফ হোসেন লিপু জাতীয় দলের প্রধান নির্বাচকের পদ ছাড়ছেন। ফলে নতুন প্রধান নির্বাচক নিয়োগ দিতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে...

শাকিব খানের দলে নতুন ভরসা সাইফ হাসান

ওয়ানডে বিশ্বকাপের দিকে নজর ক্রিকেটারদের

by cricbdadmin
0
3

মিরপুরে আজ বিসিএল ফাইনালে মুখোমুখি উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল। ফাইনালের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন জাতীয় দলের ব্যাটার সাইফ হাসান। সেখানে নানা...

দ্য হান্ড্রেডের নিলামে রিশাদ–মুস্তাফিজ

দ্য হান্ড্রেডের নিলামে রিশাদ–মুস্তাফিজ

by cricbdadmin
0
4

ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেড এবার নতুন পথে হাঁটছে। আগের মতো প্লেয়ার্স ড্রাফট নয়, প্রথমবারের মতো নিলামের মাধ্যমে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD