Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ডিভোর্স পেপার দেখেই বিয়ে করেছি : দাবি নাসিরের

February 26, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ডিভোর্স পেপার দেখেই বিয়ে করেছি : দাবি নাসিরের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

তাকে বলা হতো মিস্টার ফিনিশার। ক্রিকেট মাঠে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে রাজত্ব করে পেয়েছেন তারকা খ্যাতি। কিন্তু ধরে রাখতে পারেন নি নিজেকে। পথ হারিয়ে তাইতো এখন জাতীয় দলে জায়গা হারিয়েছেন নাসির হোসেন। ফিনিশার থেকে ফিনিশ হওয়ার পথে। এবার বিয়ে করেও পড়েছেন বিপাকে।

গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসে বিয়ে করেছেন তিনি। তবে নাসির হোসেন ও তার সদ্য বিবাহিতা স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তাম্মির সাবেক স্বামী মো. রাকিব হাসান।

মামলায় আগের বিয়ে গোপন থাকা অবস্থায় বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগ আনা হয়েছে। এ অবস্থায় মুখ খুললেন নাসির ও তার স্ত্রী্ বুধবার রাজধানীর বনানীতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন নাসির হোসেন।

সংবাদ সম্মেলনে নাসির বলেন, ‘আমি তামিমাকে চিনি প্রায় চার-সাড়ে চার বছর ধরে। সে আমার খুব ভালো একটা বন্ধু ছিল। তারপর আমাদের প্রেম এবং বিয়ে করি। আমরা আইনগতভাবে ইসলামী শরিয়াহ মেনে সবাইকে জানিয়ে বিয়ে করেছি। আমাদের মনে যদি কিছু থাকতো এভাবে ওপেনলি বিয়ে করতাম না। আমরা সবাইকে জানিয়ে ধুমধাম করে বিয়ে করেছি। তামিমার আগে বিয়ে হয়েছিল, বাচ্চা আছে, ডিভোর্স হয়েছে। সব জেনেই তাকে বিয়ে করেছি। ডিভোর্স পেপার দেখেই বিয়ে করেছি।’

নাসির আরও বলেন, ‘চাইলেই আমি ফেসবুকে এসে ডিভোর্স পেপার নিয়ে এসে সবাইকে দেখাতে পারতাম। আমি আইনগতভাবেই এসেছি। আপনাদের কাছে একটাই অনুরোধ, এসব (ফেক নিউজ) থেকে বিরত থাকেন, একটা ভুল নিউজ একটা পোস্ট খারাপের দিকে ঢেলে দেয়। মিডিয়া সঠিক তথ্য জেনে মানুষের কাছে পৌঁছাবে। না জেনে করা থেকে যেন বিরত থাকে। আজকে তামিমার সাথে হয়েছে কাল অন্য কারও সঙ্গেও হতে পারে।’

জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার আরও যোগ করেন, ‘এতদিন ও শুধু তামিমা ছিল, আজকে থেকে তামিমা হোসেন। আমি চাইব না কেউ কোনোভাবে ওর বিরুদ্ধে কিছু বলুক। যারাই যেখান থেকে কিছু বলবে আমি আইনগত ব্যবস্থা নেব। আমার বউয়ের দিকে আঙুল তুললে মেনে নেব না।’

Related Posts

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ
বিশেষ প্রতিবেদন

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ

0
হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD