Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ডিপিএল বর্জনের হুমকি, ৪৪ ক্লাব কঠোর অবস্থানে

December 3, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
৩ মার্চ শুরু ঢাকা প্রিমিয়ার লিগ, দলবদল ২২-২৩ ফেব্রুয়ারি
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

গত ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নেওয়ার পর থেকে আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি তামিম ইকবালকে। মাঠে না থাকলেও গত আট মাস ধরে নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি-খেলোয়াড়ি ভবিষ্যৎ, সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন পোস্ট, এবং ক্লাব-সংগঠকদের সঙ্গে যুক্ত থাকা নিয়ে বারবার এসেছে তার নাম।

এদিকে প্রথম বিভাগ ক্রিকেট লিগ কয়েক দফা পিছিয়ে যাওয়ার পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ১১ ডিসেম্বর থেকে লিগ শুরুর ঘোষণা দেন। কিন্তু সেই ঘোষণা ঘিরে অনিশ্চয়তা আরও প্রকট হলো আজ ঢাকার ৪৪ ক্লাবের সংবাদ সম্মেলনে। তারা পুনরায় স্পষ্ট জানিয়ে দিল যে বর্তমান বোর্ডের অধীনে কোনো লিগেই অংশ নেবে না তারা।

বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদকে ‘অযোগ্য ও বিতর্কিত’ অভিহিত করে ক্লাবগুলোর এ অবস্থানের মধ্যেই আজ বাংলাদেশ সামরিক জাদুঘরের মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আগের সংবাদ সম্মেলনের মতো তামিম ইকবাল এবার উপস্থিত ছিলেন না। তবে তামিমের অনুপস্থিতি নিয়ে কোনো প্রশ্ন তোলেননি মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান। তিনি পরিষ্কারভাবেই জানালেন, তামিম দু’পক্ষেই যুক্ত থাকতে পারেন এবং সেখানে কোনো অন্যায় নেই।

মাসুদুজ্জামান বলেন, ‘তামিম ইকবাল আমাদের সঙ্গে আছে। আবার খেলোয়াড়দের সঙ্গেও আছে। যেহেতু সে এখনো অবসর নেয়নি, তাই তার নিজস্ব একটা অবস্থান আছে। থাকতেই পারে। এমন তো না, কোনো অন্যায় করছে। যদি আমরা এটাকে সমর্থন দিতাম না, তার বিরুদ্ধে থাকতাম.. বিষয়টা হলো সে অন্যায় করছে না।’

তামিমের অবস্থানকে স্বাভাবিক বললেও লিগ বর্জনের সিদ্ধান্তে তারা অনড়, এ কথাও স্পষ্ট করেন মাসুদুজ্জামান, ‘নিজেদের অবস্থানে অনড় থাকছি। লিগে না অংশ নেওয়ার ব্যাপারে যে কথা বলেছিলাম, সেখানেই আছি। ৪৫ ক্লাবের সঙ্গে মোহামেডান সব সময় আছে এবং থাকবে। আমরা যেমন এই বোর্ডকে অবৈধ বলছি, তেমনি তামিমও অবৈধ বলছে।’

এ বছরের ১০ জানুয়ারি তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সামাজিক মাধ্যমে। তবে ঘরোয়া ক্রিকেটে তার অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে। ২০২৬ বিপিএলে তিনি খেলবেন না, আর এবারের বিপিএলে নেই তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হওয়া ফরচুন বরিশালও। আগামী ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর, আর ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুরে ২৩ জানুয়ারি।

Previous Post

চুক্তির টাকা না পেয়ে ক্ষুব্ধ বিজয়

Next Post

বিশ্বকাপ মাথায় রেখে বদলে গেল বিপিএলের ভেন্যু?

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

4
সাকিবের ভাবনায় শুধুই এশিয়া কাপ
বিশেষ প্রতিবেদন

দেশে ফেরার অপেক্ষায় সাকিব, তবে চাইলেন নিরাপত্তার নিশ্চয়তা

7
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শুধু বোলিং করলে হবে না-স্পিনারদের ব্যাটিং নিয়েও প্রশ্ন

9
Next Post
বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা

বিশ্বকাপ মাথায় রেখে বদলে গেল বিপিএলের ভেন্যু?

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

by cricbdadmin
0
4

সোমবার থেকে শুরু হচ্ছে ওয়ালটন স্মার্ট ফ্রিজ পাওয়ার্ড বাই বসুন্ধরা সিমেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ২০২৫-২৬ মৌসুমে ঐতিহ্যবাহী পঞ্চাশ...

সাকিবের ভাবনায় শুধুই এশিয়া কাপ

দেশে ফেরার অপেক্ষায় সাকিব, তবে চাইলেন নিরাপত্তার নিশ্চয়তা

by cricbdadmin
0
7

বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে দেশে ফেরানো নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে, তবে বাস্তবে এখনো কোনো অগ্রগতি নেই। ২০২৪...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

শুধু বোলিং করলে হবে না-স্পিনারদের ব্যাটিং নিয়েও প্রশ্ন

by cricbdadmin
0
9

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে হারের পর আবারও সতীর্থদের পারফরম্যান্স নিয়ে সরব হলেন লিটন দাস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টেলএন্ডার ব্যাটারদের...

পাকিস্তানকে হারালেই ফাইনালে বাংলাদেশ

টানা সিরিজের চাপে বাংলাদেশ, ঢাকায় পাকিস্তানের দল

by cricbdadmin
0
5

নিউজিল্যান্ড সিরিজের ব্যস্ততা শেষ হতেই আবারও আন্তর্জাতিক ক্রিকেটের চাপে পড়েছে বাংলাদেশ দল। বিশ্রামের সুযোগ না পেয়েই টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু...

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

লোয়ার অর্ডারেই হতাশ লিটন!

by cricbdadmin
0
3

সিরিজ জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত তা হাতছাড়া করেছে বাংলাদেশ। মিরপুরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের কাছে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD