Saturday, June 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

টেস্ট র‍্যাঙ্কিংয়েও ফিরলেন সাকিব

December 8, 2020
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সাকিবকে ফুল দিয়ে ভক্ত কারাগারে!
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

খবরটা আচমকাই শুনতে হয়েছে ক্রিকেপ্রেমীদের। অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতোই। জুয়াড়িদের অনৈতিক প্রস্তাব গোপন রাখার মাশুল দিয়ে ক্রিকেটে একবছরের জন্য নিষিদ্ধ হন সাকিব আল হাসান। সেই অন্ধকার সময় শেষে ফের তিনি ক্রিকেটে। এখন খেলছেন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে। এই টুর্নামেন্টে যদিও নিজের সেরাটা দিতে পারেন নি তিনি। তবে আরেকটা সুখবর মিলল। আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়েও ফিরলেন সাকিব।

ক্রিকেটে নিষিদ্ধ হওয়ার সময় আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে ছিলেন তিনি। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর প্রথম র‍্যাঙ্কিং হালনাগাদে চার নম্বরে জায়গা পেলেন বাংলাদেশের অলরাউন্ডার।

নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট শেষে সোমবার টেস্টের সবশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। যেখানে দেখা যাচ্ছে সাকিবের রেটিং পয়েন্ট ৩৬৬।

শীর্ষস্থান হারালেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। শীর্ষে জায়গা পেলেন বেন স্টোকস। ইংলিশ অলরাউন্ডারের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে শীর্ষে ছিলেন হোল্ডার। স্টোকস এবার ১২ পয়েন্টে এগিয়ে। তার পয়েন্ট ৪৪৬। হোল্ডারের ৪৩৪ পয়েন্ট। ৩৯৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ভারতের রবীন্দ্র জাদেজা।

গত বছরের ২৮ অক্টোবর এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। আইসিসির র‍্যাঙ্কিংয়ের নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার এক বছর বা এর বেশি সময় নিষিদ্ধ হলে র‍্যাঙ্কিংয়ের বাইরে রাখা হয়। তিন সংস্করণে এ এ কারণেই র‍্যাঙ্কিং থেকে বাদ পড়েন সাকিব।

নিষেধাজ্ঞা থেকে ফিরে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের প্রথম হালনাগাদে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছিলেন সাকিব। আবার টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ের প্রথম হালনাগাদেও দ্বিতীয় অবস্থানে থেকে ফিরেন টাইগার তারকা।

এদিকে সোমবার ঘোষিত টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে সাকিব রয়েছেন ৩৭তম স্থানে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে মুশফিকুর রহিম। তিনি আছেন ১৮তম। বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২২তম স্থানে সাকিব। ২৬তম স্থানে আরেক স্পিনার তাইজুল ইসলাম।

Previous Post

অবশেষে করোনামুক্ত পাকিস্তান দল

Next Post

এলপিএলে আমিরের ৫

Related Posts

অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান
বিশেষ প্রতিবেদন

ক্রিকেটার নাঈমকে হেনস্তার অভিযোগে তোলপাড়, উদ্বেগ বিসিবির-তদন্ত দাবি

6
১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের
বিশেষ প্রতিবেদন

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

8
উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল
বিশেষ প্রতিবেদন

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

4
Next Post
এলপিএলে আমিরের ৫

এলপিএলে আমিরের ৫

Discussion about this post

সর্বশেষ..

অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান

ক্রিকেটার নাঈমকে হেনস্তার অভিযোগে তোলপাড়, উদ্বেগ বিসিবির-তদন্ত দাবি

by cricbdadmin
0
6

চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হয়রানি ও শারীরিক নির্যাতনের অভিযোগ ঘিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি...

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

by cricbdadmin
0
8

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা ঘরে তুলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃষ্টিবিঘ্নিত নাটকীয় এক দিনে...

উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

by cricbdadmin
0
4

এক যুগেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ড ক্রিকেটের মুখ হয়ে থাকা কেন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার এই...

‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির

মিরাজকে নিয়ে স্বস্তির খবর

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের দিনে মাথায় বলের আঘাত পাওয়া বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে স্বস্তির খবর...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

ভবিষ্যৎ নেতা হিসেবে হৃদয়ের ওপর আস্থা বিসিবির

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণার সংবাদ সম্মেলনে এলো বাংলাদেশের নেতৃত্ব কাঠামোয় গুরুত্বপূর্ণ এক পরিবর্তনের ঘোষণা। অধিনায়কত্বে কোনো...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD