সাফল্য ধারাবাহিকতায় এবার বাংলাদেশ টেস্ট দলে উঠে এলেন মুস্তাফিজুর রহমান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘোষিত প্রথম টেস্টের দলে আছেন এই পেসবোলার। ইনজুরি কাটিয়ে উঠায় ফিরলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে রোববার ঘোষিত সেই দলে নেই শুভাগত হোম চৌধুরী। অবশ্য তাকে নিয়ে সমালোচনার অন্ত ছিল না।
২১ জুলাই চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, নাসির হোসেন, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, মোহাম্মদ শহীদ এবং মুস্তাফিজুর রহমান।



