Tuesday, July 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

টেস্ট ক্রিকেটকে গুডবাই বললেন ইমরুল

November 13, 2024
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
টেস্ট ক্রিকেটকে গুডবাই বললেন ইমরুল
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

৩৭ পেরিয়েছেন গত ফেব্রুয়ারিতে। বয়স ৩৮ ছুঁইছুঁই। তারওপর জাতীয় দল থেকে তো ডাকই আসছে না। আর কতো অপেক্ষা করা যায়? পাঁচবছর তো হয়ে গেল। তাইতো বাস্তবতা বুঝে এবার বিদায় বলে ফেললেন টেস্ট ক্রিকেটকে। টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দিলেন বাঁহাতি এই তারকা ব্যাটার।

আজ বুধবার এক ভিডিও বার্তায় বললেন, আগামী ১৬ নভেম্বর জাতীয় লিগে খুলনা বিভাগের হয়ে নিজের সবশেষ প্রথম শ্রেণির ম্যাচটি খেলবেন। কলকাতার ইডেন গার্ডেন্সে ২০১৯ সালে ভারতের বিপক্ষে দিবারাত্রির টেস্টই তার শেষ ম্যাচ হয়ে থাকল। ওই টেস্টের পর আর জাতীয় দলে ডাক মেলেনি।

যদিও তারপর খেলে গেছেন ঘরোয়া ক্রিকেটে। পাঁচ বছর অপেক্ষা শেষে এবার গুডবাই বলে দিলেন। বুধবার ইমরুল নিজের অফিসিয়াল ফেসবুকে একটি ভিডিও আপলোড করে পোস্ট করে লেখেন ‘বিদায় টেস্ট ক্রিকেট। আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ।’

ভিডিও বার্তায় ইমরুল কায়েস বলেন, ‘আমি বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রতি ভালোবাসা রেখে জানাতে চাচ্ছি যে আমি খুব দ্রুতই একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আগামী ১৬ নভেম্বর আমি টেস্ট ক্রিকেটের ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। সেই সাথে আমার প্রথম শ্রেণির ক্রিকেটেরও সমাপ্তি করতে যাচ্ছি। এটি জীবনে ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে কঠিন ও আবেগের একটি মুহূর্ত।’

২০০৭ সালের ১৪ ফেব্রুয়ারি খুলনা বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে পথচলা শুরু হয় তার। ২০০৮ সালের নভেম্বরে টেস্ট অভিষেক। এই ফরম্যাটে ৩৯ ম্যাচে ৩টি সেঞ্চুরিসহ ২৪.২৮ গড়ে তুলেছেন ১৭৯৭ রান। ক্যারিয়ার সেরা ১৫০ রান, চট্টগ্রামে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৭ ম্যাচ খেলে ৩৪ গড়ে করেছেন ৭৯৩০ রান। হাঁকিয়েছেন ২০টি সেঞ্চুরি ও ২৭টি হাফ সেঞ্চুরি।

সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বললেও ইমরুল ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ও ঘরোয়া ওয়ানডেতে খেলবেন। বিপিএলের ১১তম আসরে খুলনা টাইগার্স দলে নিয়েছে তাকে।

Previous Post

ওয়েস্ট ইন্ডিজ সফরে শান্ত আউট, দলে দীপু

Next Post

তিন শহীদের নামে দেশের তিন স্টেডিয়াম

Related Posts

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

ভবিষ্যতের কথা ভেবেই এমন সিদ্ধান্ত বিসিবির

4
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

টেস্ট সিরিজ মিস, তবু অস্ট্রেলিয়া যাবেন নাহিদ!

4
‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির
বিশেষ প্রতিবেদন

মিরাজকে সরিয়ে নতুন ভাবনায় বিসিবি?

5
Next Post
তিন শহীদের নামে দেশের তিন স্টেডিয়াম

তিন শহীদের নামে দেশের তিন স্টেডিয়াম

Discussion about this post

সর্বশেষ..

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভবিষ্যতের কথা ভেবেই এমন সিদ্ধান্ত বিসিবির

by cricbdadmin
0
4

অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে নেই নাহিদ রানা। ইনজুরির কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন বাংলাদেশের এই গতিময় পেসার। তবে দলের...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

টেস্ট সিরিজ মিস, তবু অস্ট্রেলিয়া যাবেন নাহিদ!

by cricbdadmin
0
4

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের অন্যতম বড় অনুপস্থিতির নাম নাহিদ রানা। ইনজুরির কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন জাতীয় দলের...

‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির

মিরাজকে সরিয়ে নতুন ভাবনায় বিসিবি?

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্বের পরিবর্তন যেন এখন নিয়মিত আলোচনার বিষয়। একসময় তিন ফরম্যাটেই একজন অধিনায়ক রাখার নীতি অনুসরণ করলেও গত দুই...

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

লিটনের চোট নিয়ে রহস্য ভাঙলেন প্রধান নির্বাচক

by cricbdadmin
0
6

বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের চোট নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানিয়েছেন,...

সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা

সাকিব এবার নেপাল লিগে

by cricbdadmin
0
5

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবার খেলবেন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)। টুর্নামেন্টটির তৃতীয় আসরে তাকে দলে ভিড়িয়েছে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD